করোনায় প্রাণ কেড়েছে মা–বাবা দু’জনের, অসুস্থ দুই সন্তানকে উদ্ধার দিল্লি পুলিশের
করোনা পরিস্থিতি দিল্লির
দেশে করোনা ভাইরাস মহামারি প্রতিদিনই আমাদের নির্মম চিত্র দেখাতে বাধ্য করছে। সেরকমই এক ঘটনা ঘটল খোদ দিল্লির বুকে। করোনা ভাইরাসে মারা গিয়েছে মা–বাবা দু’জনেই। দিল্লি পুলিশ উদ্ধার করল তাঁদের দুই অসুস্থ সন্তানকে।

ভাই–বোন দু’জনের বয়স প্রায় ২০, তাঁদের কাউন্সিলিং করে ও স্বাচ্ছন্দ্য বোধ করান পুলিশ কর্মীরা এবং তাঁদের আত্মীয়দের হাতে তুলে দেন। শুক্রবার পুলিশ জানতে পারে যে কোভিড–১৯–এ আক্রান্ত হয়ে এক দম্পতি মারা গিয়েছেন এবং তাঁদের দুই সন্তান রয়েছেন সিআর পার্ক এলাকার বাড়িতে। পুলিশ জানায় যে ওই দুই ভাই–বোনের বাবা ফরিদাবাদের কান্ত হাসপাতালে কোভিডে আক্রান্ত হয়ে মারা যান এবং তাঁদের মা শুক্রবার এই মারণ ভাইরাসের কবলে পড়ে লাজপত নগরের নেহেরু নগরের ভিমহংস হাসপাতালে মারা যান। পুলিশ এরপর দম্পতির বাড়ি পৌঁছে দুই সন্তানের কাউন্সেলিংয়ের ব্যবস্থা করেন, তাঁরা ২ জনের গভীর শোকের মধ্যে ছিলেন।
ইতিমধ্যেই ওই দুই সন্তানের এক আত্মীয় গুরগাঁও থেকে তাঁদের সঙ্গে দেখা করতে আসেন। ভাইবোন দু’জনকেই তাঁদের আসল বাড়ি অসমের গুয়াহাটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। ফরিদাবাদে বাবার দেহ পোড়ানো হয় এবং মায়ের দেহ শনিবার পোড়ানো হবে। প্রসঙ্গত, করোনায় দিল্লির করুণ চিত্র ফুটে উঠেছে দেশবাসীর কাছে। রাজধানীর একাধিক হাসপাতালে বেড–অক্সিজেন ও ওষুধের অভাবে করোনা রোগীদের চিকিৎসা না পেয়েই মরতে হচ্ছে। দিল্লির শ্মশানে তিল ধারণের জায়গা নেই। প্রতিদিনই কোভিড দেহের চাপে প্রাণ ওষ্টাগত কর্মীদের। কেন্দ্র সরকার অক্সিজেন সরবরাহের প্রতিশ্রুতি দিলেও তা সঠিক সময়ে হাসপাতালে এখনও পৌঁছায়নি।












Click it and Unblock the Notifications