মোদীকে খুনে বরাত চাই! সোশ্যাল মিডিয়ায় আপত্তিজনক পোস্টের জেরে গ্রেফতার যুবক
দেশদ্রোহিতার অভিযোগে জয়পুর থেকে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বছর ৩১-এর ওই যুবক নরেন্দ্র মোদীকে হত্যা করার চুক্তির জন্য একটি পোস্ট আপলোড করেছিল বৃহস্পতিবার।
দেশদ্রোহিতার অভিযোগে জয়পুর থেকে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বছর ৩১-এর ওই যুবক নরেন্দ্র মোদীকে হত্যা করার চুক্তির জন্য একটি পোস্ট আপলোড করেছিল বৃহস্পতিবার। অভিযুক্তের বিরুদ্ধে ১২৪এ এবং ৫০৫বি এবং ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

ডিসিপি ইস্ট রাহুল জৈন জানিয়েছেন, পুলিশ কন্ট্রোল রুমে সোশ্যাল মিডিয়ায় আপত্তিজনক পোস্ট নিয়ে অভিযোগ এসেছিল। অভিযুক্ত যুবকের নাম নবীন কুমার যাদব। তিনি হরিয়ানার রেওয়ারির বাসিন্দা। তবে জয়পুরের ত্রিবেণী নগরে সে বর্তমানে থাকে। ২৬ মার্চ ফেসবুক পোস্টে সে বলে, কেউ কি আছেন, যিনি নরেন্দ্র মোদীকে খুনের বরাত তাকে দিতে পারে।
অভিযুক্ত যুবক পুলিশকে জানিয়েছে, নিজের ফেসবুক ওয়ালে বিষয়টি সে লিখেছিল। তবে বেশ কয়েকজন আপত্তি জানানোয় সেই পোস্টটি সে তুলে নেয়। অভিযুক্ত জানিয়েছে, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারের কাজে সে অসন্তুষ্ট। এছাড়াও মতাদর্শগত পার্থক্যও রয়েছে।
বাজাজনগর থানায় আধিকারিক মানবেন্দ্র সিং জানিয়েছেন, অভিযুক্ত যুবক এর আগে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারকে নিয়ে সমালোচনামূলক নানা পোস্ট সোশ্যাল মিডিয়ায় করেছিল।












Click it and Unblock the Notifications