কমলেশ তিওয়ারি খুনে চারদিন পর গ্রেফতার ২ অভিযুক্ত

কমলেশ তিওয়ারি খুনে চারদিন পর গ্রেফতার ২ অভিযুক্ত

অবশেষে গ্রেফতার করা হল হিন্দু সমাজ পার্টি নেতা কমলেশ তিওয়ারির দুই হত্যাকারীকে। মঙ্গলবার রাজস্থান-গুজরাটের সীমানার সামলাজি থেকে গ্রেফতার করা হয় তাঁদের। এটিএসের তদন্তকারীরা জানিয়েছেন, দুই অভিযুক্তই গুজরাটের বাসিন্দা। কমলেশকে খুন করার পর তারা নেপালে পালিয়ে গিয়েছিল। কিন্তু টাকা ফুরিয়ে যাওয়াতে গুজরাটে ফিরে আসছিল। সেই সুযোগেই গ্রেফতার করা হয় আসফাক হোসেন এবং মইনুদ্দিন পাঠানকে।

হত্যার অভিযোগ স্বীকার দুই অভিযুক্তের

হত্যার অভিযোগ স্বীকার দুই অভিযুক্তের

দুই অভিযুক্তকে গ্রেফতার করার পর তাদের জেরা করতে শুরু করে পুলিস। তদন্তকারীদের কাছে তারা স্বীকার করেছে কয়েকদিন আগে মুসলিমদের নিয়ে যে বিতর্কিত মন্তব্য করেছিল কমলেশ তার বদলা নিতেই এই খুন। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল অভিযুক্তদের পরনে ছিল গেরুয়া কাপড়। দীপাবলীর শুভেচ্ছা জানাতে মিষ্টি নিয়ে গিয়েছিল কমলেশের বাড়িতে। সেই মিষ্টির বাক্সতেই লোকানো ছিল অস্ত্র। সেটা দেখেই পুলিস জানতে পারে খুনিরা গুজরাট থেকে এসেছিল।

নেপালে পালিয়ে গিয়েছিল অভিযুক্তরা

নেপালে পালিয়ে গিয়েছিল অভিযুক্তরা

১৮ অক্টোবর নিজের বাড়িতে খুন হন কমলেশ তিওয়ারি। তাকে খুন করার পর আততায়ীরা একটি ভাড়ার গাড়ি নিয়ে স্টেশনে যায়। সেখানে গাড়িটি রেখে বাসস্ট্যান্ডের ভিড়ের মধ্যে মিলিয়ে যায় তারা। সিসিটিভি ফেটেজে তাদের গেরুয়া বসন দেখে চিহ্নিত করেছিল পুলিস। যে হোটেলে আততায়ীরা ছিল সেখানেও বেশ কিছু গেরুয়া কাপড় এবং মিষ্টির বাক্স উদ্ধার হয়েছিল। অভিযুক্তদের মোবাইল ফোন ট্র্যাক করে পুলিস রাজস্থানের কাছে তাদের অবস্থান জানতে পেরেছিল। কমলেশকে হত্যার পর আততায়ীরা নেপালে পালিয়ে গিয়েছিল।

টাকা নিতেই বাড়িতে ফেরা

নেপালে গা ঢাকা দিয়ে থাকার পর তাদের টাকা ফুরিয়ে গিয়েছিল। তারপরেই বাড়িতে ফোন করে তারা। টাকা নিতেই রাজস্থান হয়ে গুজরাটে ঢোকার চেষ্টা চলাচ্ছিল আততায়ীয়া। এই সুযোগকে কাজে লাগিয়েই পুলিস দুই রাজ্যের সীমানার সামালজি থেকে দুই আততায়ীকে গ্রেফতার করে। তাঁদের পরিবার এবং ঘনিষ্ঠদের উপর নজরদারি চালিয়ে হদিস পান তদন্তকারীরা।

এই দুই আততায়ীকে ধরার জন্য ২.৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল উত্তর প্রদেশ পুলিস। কমলেশ তিওয়ারির পরিবারের লোকেরা পুলিসের উদ্যোগ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। কমলেশের মা যোগীর সঙ্গে সাক্ষাত নিয়েও আসন্তোষ প্রকাশ করেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+