গুরুগ্রামের স্কুলে ছাত্রের দেহ উদ্ধারের ঘটনায় কারণ জানলে চমকে উঠবেন

গুরুগ্রামে দ্বিতীয় শ্রেণির ছাত্রের মৃত্যুর ঘটনায় গ্রেফতার স্কুলবাসের কন্ডাক্টর অশোক কুমার। শুক্রবার সকালে গুরুগ্রামের একটি বিখ্যাত স্কুলের টয়লেট থেকে উদ্ধার করা হয় দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রের দেহ

গুরুগ্রামে দ্বিতীয় শ্রেণির ছাত্রের মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হল স্কুলবাসের কন্ডাক্টর অশোক কুমারকে। শুক্রবার সকালে গুরুগ্রামের একটি বিখ্যাত স্কুলের টয়লেট থেকে উদ্ধার করা হয় দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রের দেহ।

গুরুগ্রামের স্কুলে ছাত্রের দেহ উদ্ধারের ঘটনায় কারণ জানলে চমকে উঠবেন

পুলিশ সূত্রে খবর, সাত বছরের ছাত্রটিকে যৌন নিগ্রহ করতে গিয়েছিল স্কুলবাসের ওই কন্ডাক্টর।

শুক্রবার স্কুল খোলার সঙ্গে সঙ্গেই বিষয়টি প্রকাশ্যে আসে। স্কুলের বন্ধ টয়লেট থেকে উদ্ধার হয় ওই ছাত্রের দেহ। দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রের ঘাড়ের কাছে ছুড়ির আঘাতের চিহ্ন ছিল। মৃতদেহের পাশেই উদ্ধার হয় ছুড়ি। এর পরেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

পুলিশ কমিশনারের অফিসের সামনে ধর্নায় বসেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার পিছনে 'ব্লু হোয়েল' গেম থাকতে পারে বলে প্রাথমিক ভাবে সন্দেহ করা হয়েছিল।

তদন্তে নেমেই পুলিশ স্কুল বাসের কন্ডাক্টর, স্কুলের এক কর্মীসহ ১০ জনকে আটক করে। গুরগাঁও-এর ডিসিপি ক্রাইম সুমিত কুমার জানিয়েছেন, শুক্রবার ভোরের দিককার ওই ঘটনায় তদন্ত চলছে।

গুরগাঁও পুলিশের জনসংযোগ আধিকারিক রবীন্দার কুমার জানিয়েছেন, শৌচাগারে ছাত্রটিকে পাওয়ার পরেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনায় স্কুল কর্তৃপক্ষকেই দায়ী করেছেন মৃত ছাত্রের বাবা বরুণ ঠাকুর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+