Manipur: মণিপুরে মন্ত্রী-বিধায়কদের বাড়িতে হামলাকাণ্ডে গ্রেফতার ২৩, সোমেই জরুরি বৈঠকে বসছেন অমিত শাহ

Manipur: অশান্তির আগুনে জ্বলছে মণিপুর। মন্ত্রী বিধায়কদের বাড়িতে হামলাকাণ্ডে ২৩ জনকে গ্রেফতার করল পুলিশ। মণিপুরের জিরিবামে (Jiribam) ৬ জনের দেহ উদ্ধার হয়। ৬ মেইতেইকে (Meitei) অপহরণ করে খুনের অভিযোগ তুলেছে কুকি (Kuki)। শনিবার সেই ঘটনাতেই নতুন করে অশান্তি হয় মণিপুরে।

ইম্ফলের বিভিন্ন স্থানে মন্ত্রী বিধায়কদের বাড়িতে হামলা চালানো হয়। ভাঙচুর করে আগুনে পুড়িয়ে দেওয়া হয় ঘরবাড়ি। শুধু মন্ত্রী-বিধায়কই নয়, মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের (N Biren Singh) বাড়িতেও চড়াও হয় বিক্ষোভকারীরা। দরজা ভেঙে ঢোকার চেষ্টা করে তারা। বিক্ষোভকারীদের রুখতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় নিরাপত্তারক্ষীরা।

manipur

মণিপুরে নতুন করে অশান্তি মাথাচাড়া দিতে মহারাষ্ট্রে রবিবারের সমস্ত জনসভা বাতিল করে নাগপুর থেকে দিল্লি ফিরে গিয়েছেন অমিত শাহ (Amit Shah)। সূত্রের খবর, মণিপুরের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সোমবার দুপুরে এনিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের জরুরি বৈঠকও ডাকা হয়েছে বলে জানা গিয়েছে।

এদিকে অশান্তির মাঝে রাজ্যের বিজেপি সরকারের থেকে সমর্থন প্রত্যাহার করল ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি)। রাজ্যের সরকার শান্তি ফেরাতে ব্যর্থ বলে তোপ দেগে সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন এনপিপি প্রধান তথা মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা।

গত বছরের মে মাস থেকে শুরু হওয়া এই অশান্তি মোকাবিলায় রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পূর্ণ ব্যর্থ বলে এদিন অভিযোগ করেন কনরাড সাংমা। বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে চিঠি লিখে রাজ্যের বিজেপি সরকারের উপর থেকে সমর্থন তুলে নেওয়ার কথা জানায় এনপিপি।

চিঠিতে উল্লেখ করা হয়, "বিগত কয়েকদিনে মণিপুরের অবস্থা আরও শোচনীয় হয়ে উঠেছে। অসংখ্য নিরীহ মানুষ মারা গিয়েছেন। রাজ্যবাসী অসম্ভব সংকটময় অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন।" এনপিপির এই সমর্থন প্রত্যাহারের আগেই অবশ্য কংগ্রেস জানিয়েছিল মণিপুরে শান্তি ফেরাতে তাদের ছয় বিধায়কও পদত্যাগ করতে রাজি।

এনপিপির আচমকা এই সমর্থন প্রত্যাহারে অবশ্য সরকার পড়ার সম্ভাবনা নেই। মণিপুরে বীরেন সিংয়ের সরকারে বিজেপির একাই বিধায়কের সংখ্যা ৩২ জন। ৬০ আসনের বিধানসভায় ৭ জন বিধায়ক রয়েছেন এনপিপির। জেডিইউ-এর ৬ জন বিধায়ক ও নাগা পিপলস ফ্রন্টের ৫ বিধায়কও বিজেপি সরকারে রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+