কর্নাটকে গ্রেফতার ৩০ জন বাংলাদেশি, উদ্বেগে কর্নাটক সরকার
দেশজুড়ে এনআরসি তরজার মধ্যেই বেঙ্গালুরু সিটি পুলিশ কর্নাটক থেকে অবৈধ অভিবাসীদের গ্রেফতার করল। জানা গিয়েছে, পুলিশ ৩০ জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে।
দেশজুড়ে এনআরসি তরজার মধ্যেই বেঙ্গালুরু সিটি পুলিশ কর্নাটক থেকে অবৈধ অভিবাসীদের গ্রেফতার করল। জানা গিয়েছে, পুলিশ ৩০ জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে। যারা ভিসা ছাড়া এ দেশে বসবাস করছিল। তাদের বিরুদ্ধে বিদেশি আইনে মামলা দায়ের করা হয়েছে এবং প্রশাসন তাদের দেশ থেকে বিতাড়িত করার পদ্ধতি শুরু করে দিয়েছে।

এ মাসের গোড়াতে বিএস ইয়েদুরাপ্পা শাসিত কর্নাটক সরকার এনআরসির কাছে প্রস্তাব রেখেছিল যে এ রাজ্যে বসবাসকারী বাংলাদেশীদের সনাক্ত করা হোক। এই প্রস্তাব ঘোষণা করেছিলেন রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রী বাসবরাজ বোম্মাই। অবৈধ অভিবাসীদের থাকার জন্য রাজ্যে বিজেপি সরকার ডিটেনশন সেন্টার তৈরি করছে।
বিজেপির শীর্ষ আধিকারিক বলেন, 'এটা নিয়ম, পুলিশ অবৈধ অভিবাসীদের গ্রেফতার করতে পারবে না। কিন্তু তাদের বিতাড়িত করতে পারবে। কিন্তু কোনও দেশই অবৈধ অভিবাসীদের গ্রহণ করতে রাজি নয়। তাই তাদের ডিটেনশন সেন্টারে রেখে দেওয়া হবে।’ এই সিদ্ধান্ত ঘোষণা করার পর বোম্মাই সরকারের কাছে জানতে চায় যে সপুলিশ যেন অবৈধ অভিবাসীদের তালিক তৈরি করে রাখে। তিনি উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন যে কর্নাটক হল এমন কয়েকটি রাজ্যের মধ্যে একটি যেখানে প্রচুর অবৈধ অভিবাসী এসে বসবাস করে।












Click it and Unblock the Notifications