হিন্দু ভাবাবেগ ক্ষুণ্ণ হচ্ছে, 'পোকেমন গো'-কে নোটিশ পাঠাল হাই কোর্ট
আহমেদাবাদ, ৭ সেপ্টেম্বর : জনপ্রিয় গেম পোকেমন গো হিন্দু ভাবাবেগকে আঘাত করা হয়েছে এই মর্মে গেমটি নিযিদ্ধ করার আর্জি জানিয়ে গুজরাত হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। এই আর্জির ভিত্তিতে বুধবার পোকেমন গো-এর ডেভলপার সংস্থাকে নোটিশ পাঠিয়েছে গুজরাত হাইকোর্ট।
এই গেমের ডেভলপার নিয়ানতিক-এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কাছে বিচারপতি সুভাষ রেড্ডি ও বিচারপতি বিপুল পাঞ্চলির বেঞ্চ নোটিশ পাঠিয়েছে।

এই গোটা ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ডিম। অনিল দাভের দায়ের করা মামলা আনুযায়ী এই গেমসে মন্দির চত্ত্বরে ডিম দেখানো হয়েছেন। দাভের কথায়, ডিম একধরনের আমিষ খাবার। হিন্দু ও জৈনদের ধর্মস্থলে এভাবে আমিষ খাবারের ব্যবহার ধর্মীয় নীতি বিরোধী।
পাশাপাশি দাভের কথায়, এই খেলাটিতে পয়েন্টগুলিকে ডিমের আকারে দেওয়া হয়ে থাকে। আর এই ডিমগুলি বিভিন্ন ধার্মিক স্থানে রাখা অবস্থায় দেখানো হয়। এতে ধর্মীয় ভাবাবেগ ক্ষুণ্ণ হচ্ছে। এই যুক্তি দেখিয়েই পোকেমন গো নিষিদ্ধ করার আর্জি জানিয়েছেন দাভে।












Click it and Unblock the Notifications