পয়লা বৈশাখের শুভেচ্ছা, সকালে বাংলায় টুইট মোদীর

দেশব্যাপী লকডাউনের ২১ তম দিন। সকাল ১০ টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। তার আগে বেশ কয়েকটি আঞ্চলিক ভাষায় টুইট করলেন মোদী। যেমন বাংলার মানুষকে পয়লা বৈশাখে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

দেশব্যাপী লকডাউনের ২১ তম দিন। সকাল ১০ টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। তার আগে বেশ কয়েকটি আঞ্চলিক ভাষায় টুইট করলেন মোদী। যেমন বাংলার মানুষকে পয়লা বৈশাখে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলার মতোই, কেরল, তামিলনাড়ু ও কেরলের মানুষকেও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বাংলায় শুভেচ্ছা বার্তা মোদীর

বাংলায় শুভেচ্ছা বার্তা মোদীর

এদিন সকালে বাংলায় শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী মোদীর। কেননা দেশব্যাপী লকডাউনের ২১ তম দিনেই বাংলায় নববর্ষ। টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন পয়লা বৈশাখের শুভেচ্ছা গ্রহণ করুন। সকলে সুস্থ থাকুন, ভাল থাকুন বলেছেন প্রধানমন্ত্রী।

কয়েকটি আঞ্চলিক ভাষাতেও টুইট প্রধানমন্ত্রীর

কয়েকটি আঞ্চলিক ভাষাতেও টুইট প্রধানমন্ত্রীর

তবে এদিন শুধু বাংলাতেই নয়, তামিলনাড়ু, কেরল ও অসমেও উৎসব রয়েছে। যেমন তামিল নববর্ষ পুথাণ্ডু, কেরলে রয়েছে বিশু উৎসব। অন্যদিকে বাংলার প্রতিবেশী অসমে রয়েছে বিহু উৎসব। তবে এদিন সব জায়গাতেই উৎসব পালন করা হবে ঘরে বসেই।

এর আগেও বাংলায় টুইট মোদীর

এর আগেও বাংলায় টুইট মোদীর

তবে শুধু এবারেই প্রথম নয়, জানুয়ারিতে তিনি যখন কলকাতায় এসেছিলেন, তখনও তিনি বাংলায় টুইট করেছিলেন। টুইটে তিনি বলেছিলেন, তিনি আনন্দিত ও উৎসাহিত পশ্চিমবঙ্গে কাটানোর জন্য। রামকৃষ্ণ মিশনে যাওয়ার সৌভাগ্যের কথাও জানিয়েছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+