পিএনবি কেলেঙ্কারির নায়ক নীরব মোদীর খোঁজ মিলল, কোথায় রয়েছেন তিনি

পিএনবি জালিয়াতি কাণ্ডে নাম জড়ানো হিরে ব্যবসায়ী নীরব মোদীকে অবশেষে খুঁজে পাওয়া গিয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর।

পিএনবি জালিয়াতি কাণ্ডে নাম জড়ানো হিরে ব্যবসায়ী নীরব মোদীকে অবশেষে খুঁজে পাওয়া গিয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১১ হাজার ৩০০ কোটি টাকা জালিয়াতিতে তিনি যুক্ত বলে গত দুদিন ধরে তোলপাড় হয়েছে ভারতীয় সংবাদমাধ্যমে। কোথায় তিনি সেই প্রশ্ন ঘোরাফেরা করেছে বৃহস্পতিবার সারাদিন।

পিএনবি কেলেঙ্কারির নায়ক নীরর মোদীর খোঁজ মিলল

প্রথমে শোনা গিয়েছিল, লন্ডনে রয়েছেন তিনি। পরে শোনা যায় সুইজারল্যান্ডে রয়েছেন। পরে এদিন জানা গিয়েছে, নিউ ইয়র্কে এক পাঁচতারা বিলাসবহুল হোটেলে রয়েছেন নীরব মোদী। সেই হোটেলের যে স্যুটে তিনি রয়েছেন তার দৈনিক ভাড়া ১ লক্ষ টাকা।

ইতিমধ্যে নীরব মোদীকে ধরতে তৎপরতা শুরু হয়েছে। তার পাসপোর্ট চার সপ্তাহের জন্য বাজেয়াপ্ত করা হয়েছে। এমনকী তার কাকা মেহুল চোকসির পাসপোর্টও সাসপেন্ড করা হয়েছে।

নীরবকে ধরতে সিবিআই ইতিমধ্যে ইন্টারপোলের সাহায্য চেয়ে পাঠিয়েছে। নিউ ইয়র্কের যে ধরে নীরব রয়েছেন বলে খবর, সেখানে তার সঙ্গে স্ত্রী অ্যামি ও মেহুলও রয়েছেন।

জানুয়ারি মাসের ৬ তারিখ সকলে একসঙ্গে ভারত ছাড়েন। তার আগে নীরবের স্ত্রী, ভাই ও আর একজন পিএনবি-র কাছে একইভাবে ঋণ চেয়ে লেটার অব আন্ডারটেকিং চাইলে ব্য়াঙ্ক কর্তৃপক্ষ নীরবের কেলেঙ্কারির কথা জানতে পারে। তখনই জানা যায়, মোট ১১ হাজার ৩০০ কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে।

পিএনবি চেয়ারম্যান সুনীল মেহতা বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে সমস্ত ঘটনা সামনে আনেন ও সাহায্য়ের আশ্বাস দেন। তারপরই কেন্দ্র তৎপরতা বাড়িয়েছে। তার মধ্যেই সংবাদমাধ্যমে নীরব মোদীর লুকিয়ে থাকা জায়গার সন্ধান মিলেছে। এখন দেখার কেন্দ্র কী ব্যবস্থা নেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+