১৩ হাজার কোটি নয় তার দ্বিগুন অঙ্কের টাকা লোপাট হয়েছে ব্য়াঙ্ক জালিয়াতিতে!নীরবকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

ব্যাঙ্ক জালিয়াতিকাণ্ডে অভিযুক্ত নীরব মোদী এখনও রয়ে গিয়েছেন অধরা। লন্ডনের জেলে এখনও পর্যন্ত বন্দি থাকলেও , নীরবকে দেশে ফেরাতে এখনও ব্যর্থ মোদী সরকার। এদিকে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জালিয়াতি কাণ্ডের অন্যতম কাণ্ডারী নীরব মোদীকে ঘিরে উঠে এসেছে আরও এক চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, এই হীরে ব্যবসায়ী ১৩ হাজার কোটি নয়, বরং ২৫ হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি করেছেন। উঠে আসছে মালিয়া , মেহুল চোকসিকে ঘিরেও একাধিক তথ্য।

 সাম্প্রতিক তথ্য বলছে ২৫ হাজার কোটি হয়েছে লোপাট!

সাম্প্রতিক তথ্য বলছে ২৫ হাজার কোটি হয়েছে লোপাট!

নীরব মোদী ও ব্যাঙ্কের মধ্যে যে 'লেটার অফ আন্ডার
টেকিং' পাওয়া গিয়েছে, তাতে জানা গিয়েছে, ১৩০০০ কোটি নয়, নীরব মোদী একাই লোপাট করেছেন ২৫ হাজার কোটিরও বেশি টাকা। এই রিপোর্ট পেশ করেছে পিএনবি-র বেলজিয়ান অডিটর।

 কিভাবে ভাঙা হয়েছে টাকার অঙ্ক

কিভাবে ভাঙা হয়েছে টাকার অঙ্ক

এক বেসরকারী পত্রিকার সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী , মোট ২৮ হাজার কোটি টাকার আর্থিক তছরুপের হিসাবে পাওয়া যায়। যার মধ্যে ২৫ হাজার কোটি টাকা নীরব মোদী নিজের চেনাশোনা ব্যক্তিদের নামে তুলে তা তছরুপ করেন। উল্লেখ্য, ১৯৩ টি 'লেটার অফ আন্ডার টেকিং' বলছে ৬ হাজার টাকা দিয়ে ব্যাঙ্কের টাকা শোধ করতে জালিয়াতি করা হয়।

 আপাতত কোথায় রয়েছেন নীরব?

আপাতত কোথায় রয়েছেন নীরব?

আপাতত ব্রিটেনের ওয়ান্ডস ওয়ার্থ প্রিজনে রয়েছেন নীরব মোদী। এই বছরের মার্চ মাসে নীরব মোদীকে গ্রেফতার করা হয় ব্রিটেনে। এরপর থেকে সেখানেই রয়েছেন হীরে ব্যবসায়ে জালিয়াতিকাণ্ডে অভিযুক্ত নীরব।

 ৫১ জন পলাতকের একের পর এক জালিয়াতি করেছেন!

৫১ জন পলাতকের একের পর এক জালিয়াতি করেছেন!

এপর্যন্ত যারা দেশের ব্যাঙ্ক থেকে টাকা নিয়ে জালিয়াতি করে পালিয়েছে, তাদের মধ্যে অন্যতম স্ক্যামস্টার নীরব মোদী ,বিজয় মালিয়া, ও নীরবের আত্নীয় মেহুল চোকসি। মোট ৫১ জন পলাতকের নাম এই জালিয়াতি করে পলাতকের তালিকায় রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+