প্রতারণার পরে 'সক্রিয়' পিএনবি! বদলি প্রায় ১৮০০০ কর্মী

সিভিসির আদেশ পাওয়ার পর পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের প্রায় ১৮ হাজার কর্মীকে বদলি করা হয়েছে। সিনিয়র ব্যাঙ্ক অফিসারদের ক্ষেত্রে ৩ বছর আর ক্লার্কদের ক্ষেত্রে ৫ বছর কেউ একই শাখায় থাকলে বদলি বাধ্যতামূলক।

সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের আদেশ পাওয়ার পর পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের প্রায় ১৮ হাজার কর্মীকে বদলি করা হয়েছে। সিনিয়র ব্যাঙ্ক অফিসারদের ক্ষেত্রে ৩ বছর আর ক্লার্কদের ক্ষেত্রে ৫ বছর কেউ একই শাখায় থাকলে বদলি বাধ্যতামূলক।

প্রতারণার পরে 'সক্রিয়' পিএনবি! বদলি প্রায় ১৮০০০ কর্মী

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সিভিসির আদেশ পাওয়ার পর প্রায় ১৮ হাজার কর্মীকে বদলি করেছে বলে দাবি করেছে ন্যাশনাল অর্গানাইজেশন অফ ব্যাঙ্ক ওয়ার্কারস। যদিও পিএনবির মুখপত্র জানিয়েছেন, তারা বিষয়টি নিয়ে অবগত নন। এই সম্পর্কে তাদের কাছে কোনও তথ্য নেই বলেও দাবি করেছেন ওই মুখপত্র।

পিএনবি কাণ্ড সামনে আসার পর সরকারি কোম্পানি, ব্যাঙ্ক, অধীনস্থ সংস্থাগুলিকে দুর্নীতি দমনে গাইড লাইন নোট পাঠিয়েছে সিভিসি। এর আগে পিএনবি কর্তৃপক্ষ প্রতারণায় যুক্ত যাকার অভিযোগে এক জেনারেল ম্যানেজার পদ মর্যাদার অফিসার-সহ ১৮ জন কর্মীকে সাসপেন্ড করে।

পিএনবি কাণ্ডে করা এফআইআর-এ সিবিআই জানিয়েছে পুরো ১১৩০০ কোটি টাকা এই প্রতারণা হয়েছে ২০১৭-২০১৮-র মধ্যে। যদি এই প্রতারণা ২০১১-তে শুরু হয়ে থাকে তাহলে প্রতারণার পরিমাণ ১১৩০০ কোটি টাকার বেশি হবে বলেই অনুমান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+