মোদীর সফরের পরেই ধসে গেল ৬ কোটি টাকার রাস্তা, রিপোর্ট তলব PMO-র
মোদীর সফরের পরেই ধসে গেল ৬ কোটি টাকার রাস্তা, রিপোর্ট তলব PMO-র
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের পরেই ভেঙে পড়ল কেন রাস্তা এই নিয়ে কর্নাটক সরকারের কাছে রিপোর্ট তলব করল পিএমও। মঙ্গলবারই বেঙ্গালুরুর জন ভারতী রোড দিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সেখান থেকে প্রধানমন্ত্রী ফিরে আসার পরেই রাস্তায় প্রায় বিশাল অংশ জুড়ে ধস নামে। রীতিমত গর্ত তৈরি হয়। অথচ প্রধানমন্ত্রী েসই পথ দিয়ে যাবেন বলে ৬ কোটি টাকা খরচ করে সেটা মেরামত করে ঝাঁ চকচকে করা হয়েছিল।

কর্নাটক সরকারের কাছে রিপোর্ট তলব
প্রধানমন্ত্রীর সফরের পরের দিন কীকরে রাস্তায় ভাঙন। কর্নাটক সরকারের কাছ রিপোর্ট তলব করেছে পিএমও। কর্নাটক সরকারের শীর্ষ আধিকারীক জানিয়েছে পিএমও-র তরফ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব সই রিপোর্ট পাঠানো হব। মঙ্গলবার প্রধানমন্ত্রী বেঙ্গালুরু সফরে গিয়েছিলেন। জন ভারতী মেইন রোড দিয়ে গিয়েছিলেন তিনি। সেই রাস্তা হঠাৎ করেই রাস্তায় অনেকটা অংশ জুড়ে ধস নামে। তাই নিয়ে প্রশ্ন উঠত শুরু করেছিল। কীভাবে এক দিনের মধ্যে রাস্তা ধসে গেল তা নিয়ে কর্নাটক সরকারের বিরুদ্ধে প্রশ্ন উঠতে শুরু করে।

৬ কোটি টাকা খরচ করে রাস্তা
প্রধানমন্ত্রী যাবেন তাই ৬ কোটি টাকা খরচ করে রাস্তাটিকে ঝাঁ চকচকে করা হয়েছিল। বেঙ্গালুরুর দক্ষিণ দিকে ছিল জনভারতী রোড। সেই রাস্তা দিয়েই বিআর আম্বেদকর স্কুল অব ইকোনমিকসে গিয়েছিলেন তিনি। সেকারণে নতুন করে অ্যাসফল্ট দিয়ে পিচ দিয়ে চওড়া করে তৈরি করা হয়েছিল রাস্তাটি। ৩.৬ কিলোমিটার পর্যন্ত রাস্তাটা চওড়া করা হয়েছিল। কিন্তু তার পরেরদিনই রাত ভর বর্ষণে ধস নামে রাস্তায়। একটি বড় অংশ গর্ত হয়ে বসে গিয়েছে।

কী বললেন মুখ্যমন্ত্রী
প্রধানমন্ত্রী দফতরের রিপোর্ট চাওয়ার খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন মুখ্যমন্ত্রী বোম্বাই। তিনি জানিয়েছেন রাস্তা কারা তৈরি করেছে তা নিয়ে তদন্ত করবে রাজ্য সরকার এবং বেঙ্গালুরু পুরসভার কমিশনার ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে বলে জানিয়েছেন তিনি। প্রয়োজনে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে নির্দেশ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর দফতরের এই রিপোর্ট তলবে চাপে পড়েছে কর্নাটক সরকার তাতে কোনও সন্দেহ নেই।

তদন্তে কী প্রকাশ্যে
প্রাথমিক তদন্তে প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর তথ্য। যেখানে এই ঘটনা ঘটেছে সেখানে একটি জলেপ পাইপ দেখা গিয়েছে। কিন্তু তাতে জলসরবরাহ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। কীভাবে সেই গর্তটি বন্ধ করে তাতে অ্যাসফল্টের রাস্তা তৈরি করা হল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কাকে রাস্তা তৈরির বরাত দেওয়া হয়েছিল তা নিয়েও প্রশ্ন উঠেছে। কারণ যেখানে রাস্তাটি বসে গিয়েছে সেখানে একটা বড় গর্ত তৈরি হয়েছে। যেটা একেবারেই সম্ভব নয়।












Click it and Unblock the Notifications