Lok Sabha Election 2024: দক্ষিণের রাজ্যে আরও শক্ত হল পদ্মের হাত, জোট বাঁধল পিএমকে

Lok Sabha Election 2024: আরও এক রাজ্য়ে ধাক্কা খেল বিরোধীরা। লোকসভা নির্বাচনের ঠিক মুখে এনডিএ জোটের হাত শক্ত করল তামিলনাড়ুর রাজনৈতিক দল পাতালি মাক্কাল কাটচি বা পিএমকে। সোমবার এই খবর নিশ্চিত করেছেন পিএমকে-র জেনারেল সেক্রেটারি ভাদিভেল রাবণন। তিনি বলেন, 'লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) আমরা বিজেপির সঙ্গেই (PMK joins BJP) থাকতে চাই।'

বিগত কয়েক সপ্তাহ ধরে দুই দলের মধ্যে একাধিকবার আলোচনা হয়েছে জোটের ব্যাপারে। তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিএমকে-র এই সিদ্ধান্তে বড়সড় ধাক্কা খেয়েছে এআইডিএমকে। তারাই আশা করেছিল যে পিএমকে তাদের সঙ্গেই জোট করবে। রবিবার রাতে পিএমকে নেতা এস রামদোসের সঙ্গে কথা হয়েছিল এআইডিএমকে-র (AIADMK) ।

Lok Sabha Election 2024

অন্যদিকে, চেন্নাই থেকে ১২০ কিলোমিটার দূরে পিএমকে বৈঠক সেরে ফেলে ও বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়। এরপরই আনুষ্ঠানিকভাবে বিজেপি যোগের কথা জানিয়ে দে পিএমকে।

রামাদোস ও তাঁর ছেলে আনবুমানি যৌথভাবে এই উদ্যোগ নিয়েছেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, মঙ্গলবার সকালেই থাইলাপুরম যাবেন বিজেপি প্রধান কে আন্নামালাই। এরপরই আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন হবে। এর আগে ২০১৪ সালে বিজেপির সঙ্গে জোট তৈরি করে ভোটে লড়েছিল পিএমকে।

তামিলনাড়ুতে মোট ২৩৪টি ভোট বিধানসভা কেন্দ্র রয়েছে। প্রত্যেকটি এলাকায় পৌঁছে যাওয়ার চেষ্টা করছে বিজেপি। ইতিমধ্যেই একাধিক জায়গায় সভা করেছেন খোদ নরেন্দ্র মোদী।

ভান্নিয়ার সম্প্রদায়ের মানুষের মধ্যে বিশেষ প্রভাব রয়েছে পিএমকে-র। এই দলের সঙ্গে বিজেপির জোট হলে তামিলনাড়ুতে শক্তি আরও বাড়বে বিজেপির। এছাড়া এআইডিএমকে- থেকে বহিষ্কৃত নেতা ও পন্নিরসেলভম ও টিটিভি দীনাকরণের সমর্থন পাবে বলেও আশা করছে বিজেপি।

বলে রাখা প্রয়োজন, ৪০০ এর বেশি আসন টার্গেট করে লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) লড়াইয়ের ময়দানে নামছে বিজেপি। আর এই টার্গেট পূরণে একের পর এক ঘুঁটি সাজাচ্ছে মোদী-শাহ। যদিও শেষমেশ কী হয় সেদিকেই নজর সবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+