বড়দিনে দিল্লি-নয়ডা মেট্রোর উদ্বোধনে মোদী, মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ না জানানোয় প্রশ্ন

সোমবার দিল্লি মেট্রোর ম্যাজেন্টা লাইনের প্রথম পর্যায়ের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম পর্যায়ে যা যুক্ত করবে দক্ষিণ দিল্লির কালকাজি মন্দির এবং নয়ডার বোটানিক গার্ডেনকে।

সোমবার দিল্লি মেট্রোর ম্যাজেন্টা লাইনের প্রথম পর্যায়ের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম পর্যায়ে যা যুক্ত করবে দক্ষিণ দিল্লির কালকাজি মন্দির এবং নয়ডার বোটানিক গার্ডেনকে।

বড়দিনে দিল্লি-নয়ডা মেট্রোর উদ্বোধনে প্রধানমন্ত্রী

উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। অনুষ্ঠানের পর নয়ডার একসভাতেও ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। যদিও এই অনুষ্ঠানে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আমন্ত্রণ না জানানো নিয়ে বিতর্ক দানা বেধেছে।

দেশে আর্বান ট্রান্সপোর্টেশনকে কীভাবে আধুনিক করা হচ্ছে তার উদাহরণ দিল্লি মেট্রোর ম্যাজেন্টা লাইন। টুইটে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানের পর তিনি মেট্রোতেও চড়বেন বলে জানিয়েছেন। এই বছরে কোচির পাশাপাশি হায়দরাবাদ মেট্রোর উদ্বোধন এবং তাতে চড়ার অভিজ্ঞতা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

অপর একটি টুইটে প্রধানমন্ত্রী বলেছেন, দিল্লির বন্ধুদের জন্য বড় খবর। নতুন ম্যাজেন্টা লাইনের উদ্বোধনে দিল্লি ও নয়ডার মধ্যে যাতায়াত দ্রুত ও আরামদায়ক হবে বলে জানিয়েছেন তিনি।

নয়ডার মেট্রো উদ্বোধন এবছরে প্রধানমন্ত্রীর দ্বারা তৃতীয় মেট্রোর উদ্বোধন। এর আগে জুন মাসে কোচিতে এবং নভেম্বরে হায়দরাবাদে মেট্রোর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী।

নয়ডার বোটানিক্যাল গার্ডেন থেকে কালকাজি মন্দিরের দূরত্ব ১২.৬৪ কিমি। নতুন ম্যাজেন্টা লাইন চালু হওয়ায় যাত্রীদের ভাড়া হিসেবে ৫০ টাকার জায়গায় দিতে হবে ৩০ টাকা।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শনিবার গৌতম বুদ্ধ নগর জেলায় বোটানিকাল গার্ডেন মেট্রো স্টেশন পরিদর্শন করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+