PM Ujjwala Yojana: লোকসভা ভোটের আগে বড় ঘোষণা, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় ভর্তুকির সময়সীমা বাড়াল কেন্দ্র
PM Ujjwala Yojana: লোকসভা নির্বাচনের আগে খেলো ইন্ডিয়া প্রকল্পে সরকারি চাকরি, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানোর পর আরেকটি বড় ঘোষণা। এবার উজ্জ্বলা যোজনা সংক্রান্ত।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় ভর্তুকি দেওয়ার সময়সীমা আরও এক বছর বাড়াল কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল আজ এই ঘোষণাটি করেছেন।

বারাসতে নারীশক্তি বন্দন সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণেও উঠে এসেছিল প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার প্রসঙ্গ। পশ্চিমবঙ্গে এই প্রকল্প রূপায়ণে রাজ্য সরকারের অসহযোগিতার কথাও বলেছিলেন। কাঠের চুল্লিতে মহিলাদের যাতে রান্না করতে না হয় সে লক্ষ্যেই এই প্রকল্প চালু করেছিলেন মোদী।
যদিও গ্যাসের মূল্যবৃদ্ধির বিরোধিতা করতে গিয়ে এই উজ্জ্বলা প্রকল্পের কথাও উঠে আসে বিরোধীদের কথায়। উজ্জ্বলা প্রকল্পের গ্যাসের দামে ছ্যাঁকা লাগার কথা, ফের উনুনে রান্না করতে বাধ্য হওয়ার কথাও উদাহরণ হিসেবে তুলে ধরেন বিরোধীরা। যদিও ১ মার্চ অবধি এই প্রকল্পে ১০.২৭ কোটি উপভোক্তা রয়েছে বলে জানান গোয়েল।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পে গত অক্টোবরে ১৪.২ কেজি সিলিন্ডারে ভর্তুকি ২০০ টাকা থেকে বাড়িয়ে তিনশো টাকা করেছিল কেন্দ্র। আজ কেন্দ্র জানিয়ে দিল, এই ভর্তুকি প্রদান জারি থাকবে ২০২৫ সালের ৩১ মার্চ অবধি। দিল্লিতে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পে ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৬০৩ টাকা।
উজ্জ্বলা প্রকল্পে ২০২৪-২৫ অর্থবর্ষে কেন্দ্রের খরচের পরিমাণ ১২ হাজার কোটি টাকা হতে পারে মনে করা হচ্ছে। ২০২০ সালের অর্থবর্ষের তুলনায় চলতি বছরের জানুয়ারি অবধি এই প্রকল্পে গ্যাস ব্যবহারের গড় পরিমাণ ২৯ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার (রিফিলের গড় বৃদ্ধি ৩.১ থেকে ৩.৮৭ শতাংশ)।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications