প্রধানমন্ত্রীর তো সিনেমাতে অভিনয় করা উচিত ছিল, মোদীকে তীব্র কটাক্ষ কংগ্রেসের
দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ চলছে। কোভিড সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাস। পরিস্থিতির সামনে কার্যত ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। এই অবস্থায় কথা বলতে গিয়ে আজ আবেগ প্রবণ হয়ে পড়েন প্রধানমন্ত্রী।
দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ চলছে। কোভিড সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাস।
পরিস্থিতির সামনে কার্যত ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। এই অবস্থায় কথা বলতে গিয়ে আজ আবেগ প্রবণ হয়ে পড়েন প্রধানমন্ত্রী।

দেশের পরিস্থিতির কথা তুলে ধরতে গয়ে চোখ জলে ভিজে আসে তাঁর। আর সেই প্রসঙ্গ টেনেই মোদীকে কটাক্ষ করতে ছাড়ল না কংগ্রেস।
টুইটারে মোদীকে কটাক্ষ করতে গিয়ে পবন খেরা লিখেছেন, '' যারা গুজরাতের সময় থেকে সাহেবকে চেনেন তাঁরা জানাবে যে রাজনীতি না করতে এলে সিনেমাতে অভিনয় করতেন উনি''। এতে সিনেমা জগত উপকৃত হত। কিন্তু এখন দেশটা ধ্বংস হয়ে গিয়েছে। আর এভাবেই প্রধানমন্ত্রী মোদীর নাম না করে কটাক্ষ ছুঁড়ে দেন কংগ্রেসের এই মুখপাত্র।
শুধু কংগ্রেস নয়, এদিন একই ভাবে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন আরজেডিও। আরজেডি তরফ থেকে বলা হয়েছে এই সমস্ত নাটক বন্ধ করা উচিত। তাঁরা বলছে, আপনি কি জানেন না গঙ্গা বুজে আসছে! হাসপাতাল ভরে গিয়েছে। শমশান উপচে পড়ছে। কুমীরের কান্নার কেঁদে উনি কোনও সমবেদনা পাবেন না। উনি তো মানুষ যখন মরে যাচ্ছে তখন ভোটের কাজে ব্যস্তা ছিলেন।
উল্লেখ্য, আজ শুক্রবার বারাণসীর চিকিৎসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের মাঝেই কোভিডে মৃতদের কথা স্মরণ করে আবেগ তাড়িত হয়ে পড়েন প্রধানমন্ত্রী। চোখে জল এসে গিয়েছিল তাঁর। করোনায় মৃতদের পরিবারকে স্মরণ করেন তিনি। তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছেন।
প্রতিদিনই করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে তিনি বৈঠক করেন বারাণসীর চিকিৎসক এবং প্যারামেডিকেল স্টাফদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানেই করোনায় মৃতদের কথা বলতে িগয়ে আবেগ তাড়িত হয়ে পড়েন তিনি।
বলতে গেলে কেঁদে ফেলেন তিনি। করোনার মারণ থাবায় যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। আর প্রধানমন্ত্রীর চোখে জল দেখার পরেই কার্যত মোদীকে কটাক্ষ করতে ছাড়লেন না বিরোধীরা।
কার্যত সেকেন্ড ওয়েভে দেশজুড়ে মৃত্যুর হার যেমন বেড়েছে তেমণ সংক্রমণের হারও ভয়ঙ্কর। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলির অবস্থা আরও ভয়াবহ। আর এই অবস্থার জন্যে কেন্দ্রের ব্যর্থতাকেই দায়ি করা হচ্ছে। এই পরিস্থিতি প্রধানমন্ত্রীর চোখে জলকে কটাক্ষ করতে ছাড়লেণ না কেউই। বিরোধীদের তোপ, এভাবে দেশের মানুষকে আর উনি ভোলাতে পারবেন না।












Click it and Unblock the Notifications