সিস্টার ধর্ষণ কাণ্ড : উদ্বিগ্ন প্রধানমন্ত্রী, দ্রুত রিপোর্ট চাইলেন রাজ্যের কাছে

নয়াদিল্লি, ১৭ মার্চ : রানাঘাটের বৃদ্ধ সন্ন্যাসিনীকে গণধর্ষণ ও অন্যদিকে হরিয়ানার চার্চে হামলা, দুটি ঘটনাতেই গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষ করে রানাঘাটের গাঙনাপুরের ঘটনায় দ্রুত রিপোর্ট তলব করেছেন তিনি।

জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যত দ্রুত সম্ভব পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করা হয়েছে। ঘটনার পর চারদিন কেটে গেলেও কেন কোনও অভিযুক্তকে এখনও গ্রেফতার করা গেল না, কী কারণে এমন অবস্থার সৃষ্টি হল, এবং কোন ঘটনার প্রেক্ষিতে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটল, এই সবই নাকি অতি দ্রুত জানতে চাওয়া হয়েছে।

সিস্টার ধর্ষণ কাণ্ড : উদ্বিগ্ন প্রধানমন্ত্রী, দ্রুত রিপোর্ট চাইলেন রাজ্যের কাছে


আজ লোকসভায় রানাঘাটের বিষয়টি উত্থাপন করতে পারেন সিপিএম নেতা মহম্মদ সেলিম অথবা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

গতকালই ওই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বিশেষ করে কেন ওই কনভেন্ট স্কুলটির সত্তরোর্ধ্ব সন্ন্যাসিনীকে ধর্ষণ করা হল তার ব্যাখ্যা রাজ্য সরকারের কাছে চেয়ে পাঠিয়েছে কেন্দ্র। একই সঙ্গে জানতে চাওয়া হয়েছে, ওই স্কুলটির নিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কিনা এবং ভবিষ্যতে এ ধাঁচের ঘটনা রোখার জন্য কী ব্যবস্থা নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন।

গতকাল রানাঘাটে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সিবিআই তদন্তের দাবি জানান স্থানীয়রা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+