Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

AAP Protest: কেজরিওয়ালকে গ্রেফতারের প্রতিবাদ, প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও'য়ের ডাক! বড় পদক্ষেপ পুলিশের

AAP Protest: অরবিন্দ কেজরওয়ালকে গ্রেফতারের প্রতিবাদে লাগাতার আন্দোলনের ডাক দিয়েছে আম আদমি পার্টি! সেই মতো আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন ঘেরাও'য়ের ডাক দেওয়া হয়েছে। সেই মতো সকাল থেকেই প্যাটেল চক এলাকায় ইতিমধ্যে জোড়ো হতে শুরু করেছেন আপ নেতা-কর্মীরা।

এরপরেই মিছিল (AAP Protest) করে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে যাবেন আপ শীর্ষ নেতৃত্ব। আর এহেন কর্মসূচি ঘিরেই আজ মঙ্গলবার উত্তাল হতে পারে রাজধানী। অন্যদিকে ইডি হেফাজতে থাকাকালীন নতুন করে ফের নির্দেশিকা জারি মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের।

AAP Protest

আবগারি মামলায় গত কয়েকদিন আগেই ইডির হাতে গ্রেফতার হয়েছেন তিনি। এরপর থেকেই ইডি হেফাজতে রয়েছেন। এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি কেজরি। জেলে বসেই সরকার চালাবেন বলেও জানিয়েছেন। এই অবস্থায় আজ স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশিকা জারি করলেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

অন্যদিকে এদিনে আম আদমির কর্মসূচি ঘিরে সতর্ক দিল্লি পুলিশ (Delhi Police)। সকাল থেকেই প্রধানমন্ত্রীর বাসভবনের সুরক্ষা বাড়ানো হয়েছে। আশেপাশের একাধিক রাস্তা ব্যারিকেড করে রাখা হয়েছে। বাড়তি পুলিশ সর্বত্র মোতায়েন করা হয়েছে। শুধু তাই নয়, ১৪৪ ধারা বিভিন্ন জায়গায় জারি করা হয়েছে বলেও জানা গিয়েছে।

এই প্রসঙ্গে ডিপুটি কমিশনার অফ পুলিশ দেবেশ কুমার জানান, কোনও ধরনের বিক্ষোভ দেখানোর অনুমোতি দেওয়া হয়নি। বড়বড় সমস্ত পয়েন্ট এবং প্রধানমন্ত্রীর বাসভবনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। অন্তত ৫০ টি পেট্রোলিং ভ্যান রাখা হয়েছে। যে কোনও পদক্ষেপে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে পুলিশের তরফে।

পাশাপাশি দিল্লি মেট্রোর বাইরেও নিরাপত্তা সকাল থেকে বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে। ডিএমআরসি জানিয়েছে, নিরাপত্তার জন্য লোক কল্যাণ মার্গ মেট্রো স্টেশনের প্রবেশ এবং বাইরে যাওয়ার গেটগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও, প্যাটেল চক মেট্রো স্টেশনের 3 নম্বর গেট এবং কেন্দ্রীয় সচিবালয় মেট্রোর 5 নম্বর গেটও বন্ধ থাকবে বলে জানা গিয়েছে। যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ইতিমধ্যে আপ নেতা-করমীদের ভিড় বাড়ছে প্যাটেল চক এলাকায়। আম আদমি পার্টি নেতা দুর্গেশ পাঠক জানান, গোটা দেশ কেজরিওয়ালের পাশে রয়েছে। মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘৃণা করে। যার ফল আগামী লোকসভা নির্বাচনে মানুষ দেবে বলেও দাবি করেছেন ওই আপ নেতা। অন্যদিকে ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে সতর্ক দিল্লি পুলিশ। জমায়েত না করার জন্য মাইকিং করা হচ্ছে পুলিশের তরফে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+