মুখ্যমন্ত্রী থাকাকালীন কোটি টাকা ঘুষ নিয়েছেন মোদী, দাবি রাহুল গান্ধীর, পাল্টা আক্রমণ বিজেপিরও
গুজরাতের মুখ্যমন্ত্রী থাকার সময় শিল্পপতিতের থেকে কোটি কোটি টাকা ঘুষ নিয়েছেন নরেন্দ্র মোদী। গুজরাতের জনসভায় দাঁড়িয়ে মোদীকে সরাসরি আক্রমণ করলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী।
মেহসানা (গুজরাত), ২১ ডিসেম্বর : গুজরাতের মুখ্যমন্ত্রী থাকার সময় শিল্পপতিতের থেকে কোটি কোটি টাকা ঘুষ নিয়েছেন নরেন্দ্র মোদী। গুজরাতের জনসভায় দাঁড়িয়ে মোদীকে সরাসরি আক্রমণ করলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী।
যদিও বিজেপির দাবি, রাহুল গান্ধী মিথ্যাচার করছেন এবং সুপ্রিম কোর্টকে অমান্য করছেন। কারণ এই অভিযোগ সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে।

গুজরাতের মেহসানায় একটি জনসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে রাহুল বলেন, "২০১৩ সালে গত ৬ মাসে ৯ বার সাহারা গোষ্ঠী নরেন্দ্র মোদীকে ঘুষ দিয়েছে। আয়কর দফতরের কাছে তথ্য রয়েছে গত আড়াই বছর ধরে, অথচ কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।"
তিনি আরও বলেন, গত ২০১৪ সালের ২২ নভেম্বর সাহারা গোষ্ঠীর অফিসে হানা দিয়েছিল আয়কর দফতর। তাদের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৩০ অক্টোবর মোদীকে ২.৫ কোটি টাকা দিয়েছিল সাহারা, ২০১৩ সালের ১২ নভেম্বর ৫ কোটি টাকা , ২৭ নভেম্বর ২.৫ কোটি টাকা, ২৯ নভেম্বর ৫ কোটি টাকা দেওয়া হয়েছিল। বিড়লা গোষ্ঠী মোদীকে ২৫ কোটি টাকা দিয়েছিল।
অভিযোগের পাশাপাশি রাহুল গান্ধীর দাবি, "আমরা নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। আমরা চাই আপনি সামনে এসে দেশের কাছে নিজের মুখে একথা স্বীকার করুন।"
যদিও রাহুলের আক্রমণের পাল্টা জবাব দিতে ছাড়েনি বিজেপি। বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র বলেন, নিজেকে প্রাসঙ্গিক দেখানোর জন্য অপ্রাসঙ্গিক কথা বলছেন রাহুল। আইনজীবী প্রশান্ত ভূষণও এই একই অভিযোগ তুলেছিলেন, সেই অভিযোর প্রমাণ না হওয়ায় শীর্ষ আদালত তা খারিজ করেছিল। তাই রাহুল গান্ধীর এই অভিযোগের কোনও যৌক্তিকতা নেই।
তিনি আরও বলেন, রাহুল গান্ধীর কথা নিয়ে মাথা ঘামানো মানে অযথা সময় নষ্ট করা, স্কুলের শিশুরাও আজকাল ওকে নিয়ে ঠাট্টা তামাশা করে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications