আর একটু পরেই করোনা পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
আর একটু পরেই করোনা পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
ভয়াবহ দেশের করোনা পরিস্থিতি। তার মধ্যে চরমে ভ্যাকসিন ও অক্সিজেন সংকট। পরিস্থিতি নিয়ে একটু পরেই জাতির উদ্দেশ্য ভাষণদেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিছুক্ষণআগেই দেশের ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থাগুলির সঙ্গে কথা বলেছেন তিনি। তারপরেই মোদীর এই ভাষণ তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

রাজধানী দিল্লির অবস্থা অত্যন্ত সংকট জনক। গোটা দেশেই অক্সিেজন এবং ভ্যাকসিন সংকট দেখা দিয়েছে। ইতিমধ্যেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। কংগ্রেস নেতা রাহুল গান্ধী করেনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁর আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।












Click it and Unblock the Notifications