Narendra Modi: 'ইতিহাস গড়েছে হরিয়ানা, কাশ্মীরে ভোট বেড়েছে', দিল্লির বিজেপি দফতর থেকে বার্তা মোদীর
হরিয়ানায় হ্যাট্রিক বিজেপির। ফের ক্ষমতায় ফিরছে বিজেপি। জম্মু-কাশ্মীরে ক্ষমতায় না এলেও বিজেরি ভোট বেড়েছে। দুই রাজ্যের বিধানসভা নির্বাচনে আশা জনক সাফল্য পেয়েছে বিজেপি। ২০২৪-র লোকসভা ভোটের পর দুই বড় রাজ্যের নির্বাচনে বিজেপির সাফল্য নজরকাড়া।
দিল্লিতে বিজেপির সদর দফতর থেকে দলীয় কর্মীদের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হরিয়ানা তৃতীয়বারের জন্য বিজেপিকে জয় দিয়ে ঐতিহাস তৈরি করেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন ক়ৃষকদের উস্কানি দিয়েও হরিয়ানায় দাঁত ফোটাতে পারেনি কংগ্রেস। হরিয়ানাবাসী বুঝিয়ে দিয়েছেন উন্নয়নের সঙ্গে রয়েছেন তাঁরা।

কংগ্রেসকে তীব্র নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা দেশে কংগ্রেস প্রায় অস্তিত্বহীন হয়ে পড়েছে। কোনও রাজ্যেই দ্বিতীয়বার কংগ্রেস ক্ষমতায় আসতে পারেনি। বারবার কংগ্রেসকে ফিরিয়ে দিয়েছেন সাধারণ মানুষ। দেশের যে সব জায়গায় কংগ্রেস জিতেছে সেখানে সহযোগীদের সহায়তায় জিতেছে। হরিয়ানায় ভোটের আগেও সংরক্ষণ ইস্যুতে সরব হয়েছিল কংগ্রেস। কিন্তু হরিয়ানাবাসী কংগ্রেসের সেই চক্রান্তকে ব্যর্থ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
হরিয়ানায় গত ২ বছর ধরে যে উন্নয়নের ধারা বইছে সেটা আরও গতি পাবে বলে জানিয়েছেন তিনি। কৃষক আন্দোলন হরিয়ানায় বিজেপির ভোট ব্যাঙ্কে ধাক্কা দিতে পারেনি বলে দাবি করেছেন তিনি। হরিয়ানার কৃষকরা বিজেপির উপরে আস্থা রেখেছে। কৃষি প্রধান রাজ্য হরিয়ানা। সেখানে বিজেপির ফিরে আসা রাজনৈতিক দিক দিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
হরিয়ানায় ক্রীড়ায় আন্তর্জাতিক মঞ্চে ভারতের মুখ উজ্জ্বল করেছে। সেই দিকে হরিয়ানার ক্রীড়া ক্ষেত্রে আরও উন্নয়ন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হরিয়ানায় লখপতি দিদি আরও বেশি করে তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। হরিয়ানার মানুষ বুঝিয়ে দিয়েছেন দেশ আগে। গত ১০ বছরে হরিয়ানায় কোনও দুর্নীতির দাগ লাগেনি এমনই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরজন্য মনোহরলাল খট্রর এবং সাইনিকে ধন্যবাদ জানিয়েছেন।
জম্মু কাশ্মীর যে ভাবে ভোট দিয়েছে বিজেপিকে তাতে বিজেপি আরও উন্নয়নের কাজে উৎসাহ পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। এই দুই রাজ্যের ফলাফলের পর ভারত বিশ্বের তৃতীয় অর্থনীতির দেশে পরিণত করার পরিকল্পনা অনেকটা সুগম করেছে। হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীরের এই রায় দেশকে আরও সুরক্ষিত হবে। আগামী ৫ বছরে হরিয়ানায় আরও উন্নয়ন হবে। জম্মু এবং কাশ্মীরেও আরও উন্নয়ন হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।












Click it and Unblock the Notifications