Loksabha Vote 2024: গুলাম নবি আজাদকে নিয়ে জল্পনার মাঝেই আজ ভূস্বর্গে পা রাখবেন প্রধানমন্ত্রী মোদী

লোকসভা ভোটের আগে আজ প্রথম কাশ্মীর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশ্মীরে আজ একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এক কথায় কাশ্মীরবাসীর জন্য একগুচ্ছ উপহার নিয়ে যাচ্ছেন তিনি। এদিকে কাশ্মীরে মোদী পা রাখার আগেই গুলামনবি আজাদকে নিয়ে শুরু হয়ে গিয়েছে জল্পনা।

আজ কাশ্মীরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। ২০২৪-র লোকসভা ভোটকে সামে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই কাশ্মীর সফর বলে মনে করা হচ্ছে। কাশ্মীর বাসীর জন্য একগুচ্ছ উপহার নিয়ে যাচ্ছেন তিনি। জম্মু থেকে কাটরাগামী রাস্তা, শ্রীনগর রিং রোড, কুলগাম বাইপাস এবং পুলওয়ামা বাইপাসের উদ্বোধন করা রয়েছে প্রধানমন্ত্রী মোদীর।

Loksabha Vote 2024: PM Narendra Modi

এর পাশাপাশি বানিহাল থেকে সাঙ্গলদান পর্যন্ত ৪৮ কিলোমিটার বৈদ্যুতিক ট্রেন যাত্রার সূচনা করবেন তিনি। ভার্চুয়ালি এই প্রকল্পের উদ্বোধন করার কথা তাঁর। এই প্রকল্পের সূচনা হলে শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত রেল সংযোগ প্রকল্পের এক ধাপ এগোবে।কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পরে উন্নয়নের জোয়ার এসেছে। জঙ্গি কার্যকলাপ সাফল্যের সঙ্গে নিয়ন্ত্রণে আনা গিয়েছে। রাজ্যে পর্যটনে জোয়ার এসেছে। এতোদিন যেখানে যেতে সাহল পেতেন না পর্যটকরা সেখানে এবার রেকর্ড সংখ্যক পর্যটক গিয়েছেন। তার পরে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভূস্বর্গে যাচ্ছেন এক গুচ্ছ উপহার নিয়ে।

নিহাল-খারি-সুম্বাদ-সাঙ্গলদান শাখার মধ্যে নতুন রেললাইনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মোদী। এটি কাশ্মীরের একটি মেগা প্রজেক্ট। যেটি তৈরি করতে খরচ হবে ১৫,৮৬৩ কোটি টাকা। প্রকল্পটির সম্পূর্ণ হলে ট্রেন পরিষেবা শুরু হলে যেমন জম্মু-কাশ্মীরের বিভিন্ন অঞ্চলের সঙ্গে যোগাযোগ সুগম হবে। এছাড়া জম্মুর বিজয়পুরে গড়ে ওঠা অল ইন্ডিয়া মেডিক্যাল সায়েন্সের উদ্বোধন করবেন তিনি। জম্মু থেকে দেশের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিকে মোদী পা রাখার আগে থেকেই কাশ্মীরে চাপান উতোর শুরু হয়ে গিয়েছে। গুলাম নবি আজাদের সঙ্গে নাকি গভীর রাতে প্রধানমন্ত্রী মোদী বৈঠক করেছেন। যদিও সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন প্রাক্তন এই কংগ্রেস নেতা। তবে প্রধানমন্ত্রী মোদী যে গুলামনবী আজাদকে পছন্দ করেন সেকথা একাধিক বার প্রকাশ্যে এসেছে। একাধিকবার রাজ্য সভায় বক্তব্য রাখতে গিয়ে গুলাম নবি আজাদের নাম করেছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+