গুজরাতের মোরবিতে আজ প্রধানমন্ত্রী মোদী, আগামীকাল রাজ্যে শোকদিবস পালন
গুজরাতের মোরবিতে আজ প্রধানমন্ত্রী মোদী, আগামীকাল রাজ্যে শোকদিবস পালন
আজ গুজরাতের মোরবিতে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্ঘটনাস্থল ঘুরে দেখবেন তিনি। আগামীকাল রাজ্য জুড়ে শোকদিবস পালন করার কথা ঘোষণা করেছে গুজরাত সরকার। ইতিমধ্যেই গুজরাতের মুখ্য সচিবদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী মোদী। সেখানকার উদ্ধারকাজ নিয়ে বৈঠক করেছেন তিনি।

গুজরাতের মোরবিতে প্রধানমন্ত্রী মোদী
আজ গুজরাতের মোরবিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। মোদী সফরে থাকার সময় গুজরাতের মোরবিতে ব্রিজ ভেঙে ভয়াবহ বিপত্তি ঘটেছে। দুর্ঘটনায় ১৪০ জন মারা গিয়েছেন। কেবল ব্রিজ ভেঙে এই দুর্ঘটনা ঘটে। গুজরাতে এই দুর্ঘটনা নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে প্রশ্ন উঠতে শুরু করেছে। মেরামতির ৫ দিনের মাথায় কীভাবে ব্রিজটি ভেঙে পড়ল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আজ গুজরাতের মোরবিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করবেন। মৃতদের পরিজনদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী মোদী।

গুজরাতে শোক দিবস
মোরবির মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে গুজরাত সরকার শোক দিবস পালন করার কথা ঘোষণা করেছে। আগামীকাল অর্থাৎ ২ মার্চ গুজরাতে শোক দিবস পালন করা হবে। ১৪০ জনের মর্মান্তিক মৃত্যুর জন্য শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাতের মুখ্যসচিবের কাছ থেকে উদ্ধারকাজের খোঁজ খবর নেওয়া হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে সব উদ্ধারকাজ। গতকাল গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে সব উদ্ধারকাজ খতিয়ে দেখেছেন। তিনি জানিয়েছেন রক্ষণাবেক্ষণকারী সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই ৯ জনকে আটক করা হয়েছে এই ঘটনায়।

মোরবির দুর্ঘটনায় চূড়ান্ত গাফিলতির অভিযোগ
মোরবিতে দুর্ঘটনায় একের পর এক গাফিলতির ছবি ধরা পড়েছে। শতাব্দী প্রাচীন ব্রিজ মাত্র ২ কোটি টাকা খরচ করে মেরামত করা হয়েছিল। কিন্তু ফিট সার্টিফিকেট না নিেয়ই খুলে দেওয়া হয়েছিল ব্রিজটি। এই নিয়ে পুরসভা বা রাজ্য সরকার কারোর কাছেই কোনও অনুমতি নেয়নি রক্ষণাবেক্ষণকারী সংস্থা। রাজ্য সরকার কেন সেদিকে নজর দেয়নি তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিধানসভা ভোটের আগে চাপে পড়েছে বিজেপি। সেকারণে প্রধানমন্ত্রী মোদী থেকে শুরু করে গুজরাতের মুখ্যমন্ত্রী সকলেই তৎপর হয়েছেন েই দুর্ঘটনা নিেয়।

বাড়ল মৃতের সংখ্যা
গুজরাতে দুর্ঘটনায় মৃতের সংখ্যা অনেকটাই বেড়েছে। ১৪২ জন মারা গিয়েছেন। তার মধ্যে পশ্চিমবঙ্গের বাসিন্দা রয়েছে। পশ্চিমবঙ্গের পূর্বস্থলীর বাসিন্দা হাবিবুল রহমান মারা গিয়েছেন এই দুর্ঘটনায় সোনার কাজ শিখতে কাকার কাছে গুজরাতে গিয়েছিলেন তিনি। তিন বন্ধুর সঙ্গে দুর্ঘটনার দিন ব্রিজ দেখতে গিয়েছিলেন তিনি। তারপর থেকে আর তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে গভীর রাতে খবর আসে হাবিবুল মারা গিয়েছে দুর্ঘটনায়।












Click it and Unblock the Notifications