Narendra Modi: ২.৩ কিলোমিটার দীর্ঘ-আড়াই মিটার চওড়া, এশিয়ার দীর্ঘতম কেবল সেতুর উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদী

লোকসভা ভোটের আগে আজ গুজরাতে প্রধানমন্ত্রী মোদী। একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এশিয়ার দীর্ঘতম কেবল ব্রিজের উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী মোদী। লোকসভা ভোটকে সামনে রেখেই এই সেতুর উদ্বোধন বলে মনে করা হচ্ছে। ৯৭৯ কোটি টাকা খরচ করে এই সেতুটি তৈরি করা হয়েছে।

গুজরাতকে বিজেপির আঁতুড়ঘর বলা হয়ে থাকে। লোকসভা ভোটের ঠিক আগেই প্রধানমন্ত্রী মোদীর গুজরাত সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। তারপরে আবার এশিয়ার দীর্ঘতম কেবল সেতুর উদ্বোধন করবেন তিনি। গুজরাতের ওখা থেকে দ্বারকাকে যুক্ত করবে সেতুটি।

Narendra Modi

২০১৭ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন। ২.৩ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি তৈরি করতে খরচ হয়েছে ৯৭৯ কোটি টাকা। পুরনো এবং নতুন দ্বারকার সঙ্গে সংযোগ রক্ষা করবে এই সেতুটি। এর নাম রাখা হয়েছে সুদর্শন সেতু। চারলেনের রাস্তা রয়েছে তাতে। ২৭.৩৫ মিটার চওড়া সেতুটিতে পথচারীদের জন্য ২.৩ মিটার দীর্ঘ একটি ফুটপাথও তৈরি করা হয়েছে।

সেতুর দুই পাশে শ্রীকৃষ্ণ এবং ভগবত গীতার ছবি রয়েছে। এই সেতুটি বেড় দ্বারকা যাওয়ার পথ সুগম করবে। কারণ ওখা বন্দরের কাছে রয়েছে েবড় দ্বারকা। সেটি সমুদ্রের মাঝখানে অবস্থিত একটি দ্বীপ। এখানেই নাকি শ্রীকৃষ্ণের নগরী ছিল। দ্বারকা শহর থেকে যার দূরত্ব ৩০ কিলোমিটার। যেখানে রয়েছে দ্বারকাধীস মন্দির। যা দর্শণের জন্য প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী সেখানে যান।

আজ সেতু উদ্বোধনে যাওয়ার আগে সেই দ্বারকাধীস মন্দিরেও যাবেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে পুজো দিয়ে তারপরে সেতু উদ্বোধন করতে যাবেন তিনি। এর আগে অবশ্য গুজরাত এইমসের উদ্বোধন করবেন তিনি। রাজকোটে গুজরাত এইমস তৈরি হয়েছে। এই রাজকোট থেকেই আরও চারটি এইমসের উদ্বোধন করবেন ভার্চুয়ালি। তার মধ্যে অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব, উত্তর প্রদেশ এবং পশ্চিমবঙ্গ। রাজকোটে এইমসটি তৈরি করতে খরচ হয়েছে ৬৩০০ কোটি টাকা। পরে বিকেলে একটি রোড শো করবেন প্রধানমন্ত্রী মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+