ভোটের মুখে প্রথমবারের জন্য ন্যাশনাল ক্রিয়েটর্স অ্যাওয়ার্ড! কুড়িটি বিভাগে পুরস্কার তুলে দেবেন PM মোদী
জাতীয় সৃজনশীলতার পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আট মার্চ, শুক্রবার নয়াদিল্লির ভারত মণ্ডপমে কুড়িটি বিভাগে এই পুরস্কার প্রদান করা হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে বলা হয়েছে, ইতিবাচক পরিবর্তনের জন্য এটিকে একটি লঞ্চপ্যাড হিসেবে কল্পনা করা হয়েছে। সেখানে আরও বলা হয়েছে, এই পুরস্কারটি গল্প বলার, সামাজিক পরিবর্তন, পরিবেশগত স্থায়িত্ব, শিক্ষা, গেমিং-সহ ডোমেনে শ্রেষ্ঠত্ব এবং প্রভাবকে স্বীকৃতি দেওয়ার একটা প্রচেষ্টা।
পিএমও-র তরফে বলা হয়েছে, প্রথম রাউন্ডে ২০ টি বিভিন্ন বিভাগে দেড় লক্ষের বেশি মনোনয়ন জমা পড়েছিল। পরবর্তী সময়ে ভোটের রাউন্ডে বিভিন্ন পুরস্কার বিভাগে ডিজিটাল ক্রিয়েটরদের জন্য প্রায় দশ লক্ষ ভোট পড়ে। সেখানে তিন আন্তর্জাতিক নির্মাতা-সহ অনেককে বিজয়ী হিসেবে পুরস্কার দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে আরও বলা হয়েছে, এই ভোটদানই জনগণের পছন্দকে প্রতিফলিত করেছে।

যেসব বিভাগে পুরস্কার দেওয়া হচ্ছে, তার মধ্যে রয়েছে সেরা গল্পকার, ডিসরাপ্টর, সেলিব্রিটি ক্রিয়েটর, গ্রিন চ্যাম্পিয়ন, বেস্ট ক্রিয়েটর পর সোশ্যাল চেঞ্জ, মোস্ট ইমপ্যাক্টফুল এগ্রি ক্রিয়েটর, কালচারাল অ্যাম্বাসাডোর, বেস্ট ট্রাভেল ক্রিয়েটর, স্বচ্ছতা আম্বাসাডোর, নিউ ইন্ডিয়া চ্যাম্পিয়ন, টেক ক্রিয়েটর, হেরিটেজ ফ্যাশন, মোস্ট ক্রিয়েটিভ ক্রিয়েটর (পুরুষ ও মহিলা), বেস্ট ক্রিয়েটর ইন ফুড ক্যাটেগরি, বেস্ট ক্রিয়েটর ইন এডুকেশন এবং ইন্টার ন্যাশনাল ক্রিয়েটর্স অ্যাওয়ার্ড।
At 10:30 AM tomorrow, 8th March, I will be presenting the first ever National Creators Award. These Awards are a celebration of innovation, creativity and the remarkable spirit of the creator's community. https://t.co/3DSxBaeb7j
— Narendra Modi (@narendramodi) March 7, 2024












Click it and Unblock the Notifications