সুর সম্রাজ্ঞীকে শেষ বিদায় জানাতে উপস্থাত থাকবেন প্রধানমন্ত্রী মোদী, মুম্বইয়ে লতার বাড়িতে শ্রদ্ধাজ্ঞাপন
সুর সম্রাজ্ঞীকে শেষ বিদায় জানাতে উপস্থাত থাকবেন প্রধানমন্ত্রী মোদী, মুম্বইয়ে লতার বাড়িতে শ্রদ্ধাজ্ঞাপন
সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের শেষ কৃত্যে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব কর্মসূচি বাতিল করে তিনি মুম্বই রওনা হয়েছে। সেখােন প্রথমে লতা মঙ্গেশকরের বাড়িতে যাবেন তিনি। সেখানে গিয়ে শ্রদ্ধা জানাবেন তিনি। তারপরে শশ্মানে সুর সম্রাজ্ঞীর শেষ কৃত্যে উপস্থিত থাকবেন তিনি। ভারত রত্ন লতা মঙ্গেশকরের প্রয়াণে ২ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা।

শেষ কৃত্যে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
ভারত রত্ন লতা মঙ্গেশকরের শেষকৃত্যে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি থেকে মুম্বইয়ে উড়ে যাচ্ছেন তিনি। সেখানে পৌঁছে প্রথম লতা মঙ্গেশকরের বাড়িতে যাবেন। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন। পরিবারের লোকেদের সঙ্গে কথা বলবেন। তারপরে তিনি যাবেন শশ্মানে সুর সম্রাজ্ঞীর শেষ কৃত্যে উপস্থিত থাকবেন তিনি। বিকেল ৩টে পর্যন্ত লতা মঙ্গেশকরের মরদেহ শায়িত থাকবে তাঁর বাড়িতে। তার পরে শিবাজি পার্কে রাখা থাকবে তাঁর দেহ। সেখানেও অনুরাগীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। সন্ধে সাড়ে ৬টা নাগাদ শেষ কৃত্য সম্পন্ন হবে লতা মঙ্গেশকরের।

২ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
ভারত রত্ন লতা মঙ্গেশকরের প্রয়াণে ২ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ২ দিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সকালেই লতা মঙ্গেশকরের প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে তিনি িলখেছেন যেভাবে তাঁর সঙ্গে লতা দিদির সম্পর্ক চির স্মরণীয় হয়ে থাকবে। ভারত এক সম্পদকে হারা। টুইটে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী খবর পেয়েই হাসপাতালে ছুটে যান। গোটা শেষ শোক স্তব্ধ। পশ্চিমবঙ্গ সরকার লতা মঙ্গেশকরের প্রয়াণে অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে। আগামিকাল অর্ধদিবস ছুটি থাকবে রাজ্যের সব স্কুল-কলেজ, সরকারি দফতর।

মাল্টি অরগার ফেলিওরে মৃত্যু
করোনা সংক্রমিত হয়েছিলেন তিনি। ৯২ বছর বয়স হওয়ার কারণে সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ২৮ দিন হাসপাতালে ভর্তি ছিলেন সুর সম্রাজ্ঞী। ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছিল। কিন্তু গতকাল রাত থেকে তাঁর অবস্থার অবনতি হতে শুরু করে। প্রবল শ্বাসকষ্টের কারণে লতা মঙ্গেশকরকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল। সকালে চিকিৎসকরা জানান ধীরে ধীরে সুস্থ হতে শুরু করেছেন তিনি। কিন্তু সকা সাড়ে আটটা নাগাদ মাল্টি অরগান ফেলিওরে মারা যান সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের ডিরেক্টর ঘোষণা করেন সেই সংবাদ। সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল সেখবর।

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ কৃত্য
খবর পাওয়ার পরেই হাসপাতালে ছুটে গিয়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে । গিেয়ছিলেন মহারাষ্ট্রের মন্ত্রীরা। ছিলেন উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরেও। ইতিমধ্যেই মরদেহ নিয়ে শিবাজি পার্কের দিকে রওনা হয়েছেন পরিবারের লোকেরা। সেখান থাকবে দেহ। বলিউডের শিল্পী মহলও শোকস্তব্ধ। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ কৃত্য সম্পন্ন হবে লতা মঙ্গেশকরের।












Click it and Unblock the Notifications