বিনিয়োগ টানতে মার্কিন মুলুকে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী

মোদী
নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর: মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়ে গুগল, পেপসি, বোয়িংয়ের মতো বহুজাতিক সংস্থাগুলির প্রধানদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৯ সেপ্টেম্বর সকালে প্রাতরাশের টেবিলে বসে তাঁদের সঙ্গে কথা বলবেন। ভারতে আরও বেশি পরিমাণে বিনিয়োগ করার অনুরোধ জানাবেন।

মুখ্যমন্ত্রী থাকাকালীন গুজরাতে যেমন বিপলু বিনিয়োগ টেনেছিলেন, তেমনই এ বার প্রধানমন্ত্রী হয়ে সারা ভারতে বিনিয়োগের জোয়ার আনতে চান তিনি। দেশীয় কোম্পানি যেমন রিলায়েন্স, টাটা, গোদরেজ ইত্যাদির ওপর ভরসা রাখার পাশাপাশি বিদেশি কোম্পানিগুলিকেও টানতে তৎপর তিনি। গুগল, পেপসি, বোয়িং ছাড়াও তাঁর পছন্দের তালিকায় রয়েছে জেনারেল ইলেকট্রিক, আইবিএম, মাইক্রোসফট ইত্যাদি। এদের যে ভারতে বিনিয়োগ নেই, এমন নয়। আছে। কিন্তু দরকারের তুলনায় তা অল্প। অন্তত প্রধানমন্ত্রী সেটাই মনে করেন। তাই আরও বিনিয়োগ করতে এদের অনুরোধ করবেন।

২৬ সেপ্টেম্বর তিনি রওনা হচ্ছেন আমেরিকা। পরদিন রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশনে হিন্দিতে ভাষণ দেবেন। ২৯ সেপ্টেম্বর সকালে বহুজাতিক সংস্থাগুলির কর্তাদের সঙ্গে বৈঠক করে যাবেন রাষ্ট্রপতি বারাক ওবামার সঙ্গে দেখা করতে।

প্রধানমন্ত্রীর আশা, উদ্যোগপতিদের সঙ্গে তাঁর বৈঠক ফলপ্রসূ হবে। বিনিয়োগ টেনে শুধু দেশের অর্থনীতিকে চাঙ্গা করা নয়, বিপুল কর্মসংস্থানের ব্যবস্থা করাও তাঁর লক্ষ্য।

তবে প্রাতরাশে তিনি চা ছাড়া আর কিছু খাবেন না। কারণ যে সময় আমেরিকায় থাকবেন, তখন নবরাত্রি চলবে। ধার্মিক নরেন্দ্র মোদী ওই সময় উপবাস করবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+