পর্যটনে নতুন দিশা দেখাবে সি-প্লেন, সর্দার প্যাটেলের জন্মদিনে বার্তা প্রধানমন্ত্রী মোদীর
পর্যটনে নতুন দিশা দেখাবে সি-প্লেন, সর্দার প্যাটেলের জন্মদিনে বার্তা প্রধানমন্ত্রী মোদীর
দেশে প্রথম চালু হতে চলেছে সি প্লেন সার্ভিস। সর্দার সরোবর থেকে সবরমতী নদীতে হবে এই সি-প্লেন সার্ভিস। আজই তার সূচনা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সর্দার প্যাটেলের জন্মদিনের অনুষ্ঠানে তার আগে সি -প্লেন নিয়ে বার্তা দিলেন প্রধানমন্ত্রী তিনি বলেছেন এই সি-প্লেন সার্ভিস দেশের পর্যটনে নতুন দিশা দেখাবে।

সি প্লেনের সূচনা
সর্দার বল্লভ ভাই প্যাটেলেন জন্মদিবসে ঐতিহাসিক কাণ্ড ঘটতে চলেছে গুজরাতে। সবরমতী নদী থেকে সর্দার সরোবর পর্যন্ত চালু হবে সি প্লেন। তার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে সর্দার প্যাটেলকে জন্মদিনের শ্রদ্ধার্ঘ অর্পণ করে স্ট্যাচু অব ইউনিটি থেকে প্রধানমন্ত্রী বলেন। এই সি প্লেন দেশের পর্যটনে নতুন দিশা দেবে।

সর্দার প্যাটেলের জন্মজয়ন্তী উদযাপন
সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন গুজরাতের স্ট্যাচু অব ইউনিটিতে বিশান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৪৫ তম জন্মদিবসে জননেতার মূর্তিতে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এদিন জাতীয় একতা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। দেশবাসীকে একতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

জুলজিকাল পার্কের উদ্বোধন
গতকালই তিনি পৌঁছে গিয়েছিলেন গুজরাতে। সেখানে কেডিয়ায় সর্দার প্যাটেল জুলজিক্যাল পার্কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘুরে দেখেন পাখিরালয়। সেসময় তাঁর সঙ্গে ছিল একটি টিয়া পাখি। এদিন শ্রেষ্ঠ ভারত ভবন থেকে স্ট্যাচু অফ ইউনিটি পর্যন্ত একতা ক্রুজ সার্ভিসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

২ দিনের গুজরাত সফর
২দিনের গুজরাত সফরে এসেছেন প্রধানমন্ত্রী। করোনা সংকটের মধ্যে এই প্রথম গুজরাট সফরে এলেন তিনি। গতকালই মায়ের সঙ্গে দেখা করেছেন তিনি। করোনা মোকাবিলায় দেশবাসী অত্যন্ত সাহসের সঙ্গে কাজ করেছে বলে এদিন মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications