Lok sabha Election 2024: ১২ রাজ্যের মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে বিশেষ সময়েই মনোনয়ন জমা দেবেন প্রধানমন্ত্রী
Lok sabha Election 2024: ১২ রাজ্যের মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে আজ মঙ্গলবার মনোনয়ন দাখিল করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। এবারও বারাণসী লোকসভা কেন্দ্র থেকে লড়াই করছেন। সোমবারই দুদিনের সফরে সে রাজ্যে পৌঁছেছেন মোদী।
বিকেল পাঁচটার সময় বিমানবন্দরে নেবেই পাঁচ কিলোমিটার লম্বা রোড শো করে তিনি (Narendra Modi)। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সঙ্গে নিয়ে বিশেষ রথে বিশেষ এই শোভাযাত্রা হয়।

এরপর রাত ৯ টায় বিশ্বনাথ মন্দিরে বিশেষ পুজোয় বসেন প্রধানমন্ত্রী। রাতে স্থানীয় বিএলডব্লিউ গেস্ট হাউসে ছিলেন নরেন্দ্র মোদী। আজ মঙ্গলবার সকাল থেকে একেবারে সময় ধরে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। এক নজরে জেনে নিন প্রধানমন্ত্রীর মঙ্গলবারের কর্মসূচি
Lok sabha Election 2024: প্রধানমন্ত্রীর কর্মসূচি
সকাল ৮.২০ মিনিটে বিএলডব্লিউ গেস্ট হাউস থেকে বেরোবেন
সকাল ৮ টা ৪০ মিনিটে অসি ঘাটে পৌঁছে গঙ্গা পূজা করবেন।
৯টা ৫০ মিনিট অসি ঘাট থেকে বেরিয়ে ১০ টার সময় কাল ভৈরবের মন্দির যাবেন
প্রায় ১৫ মিনিট বাবা কাল ভৈরবের পূজা করার পর, প্রধানমন্ত্রী সকাল ১০.১৫ মিনিটে কালেক্টরেটের অফিসের উদ্দেশ্যে রওনা হবেন।
সকাল ১০ টা ৩৫ মিনিট থেকে সকাল সাড়ে ১১ টা পর্যন্ত সময় রাখা হয়েছে।
সকাল ১১.৩০ মিনিট থেকে ১১.৫০ মিনিট পর্যন্ত মনোনয়ন দাখিলের প্রক্রিয়া চালাবেন প্রধানমন্ত্রী।
১১.৫৫ মিনিটে প্রশাসনিক ভবন ছেড়ে রুদ্রাক্ষ কনভেনশন সেন্টারে যাবেন।
দুপুর ১ টা নাগাদ সেখানে বিশেষ সভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।
প্রায় আড়াইটে নাগাদ তাঁর বারাণসী ছাড়ার কথা রয়েছে।
Lok sabha Election 2024: থাকবেন ১২ রাজ্যের মুখ্যমন্ত্রী
বারাণসী লোকসভা কেন্দ্র থেকে মনোনয়ন দাখিলের সময় প্রধানমন্ত্রীর পাশে যোগী আদিত্যনাথ সহ ১২ রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন। বিজেপি শাসিত হোক কিংবা জোটে রয়েছে এমন রাজ্যের উপস্থিত থাকার কথা রয়েছে। পাশাপাশি বেশ কয়েকজন কেন্দ্রীয়মন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।
#WATCH | Uttar Pradesh: Visuals from Dashwamedh Ghat in Varanasi. PM Narendra Modi will visit here and offer prayers. PM will also board the cruise ship here.
— ANI (@ANI) May 14, 2024
PM Modi is the sitting MP and candidate from Varanasi. He will file his nomination for the #LokSabhaElections2024… pic.twitter.com/xThe7Xr1jw
Lok sabha Election 2024: বিশেষ মুহূর্তে মনোনয়ন দাখিল!
মঙ্গলবার গঙ্গা সপ্তমীর দিনে স্নান করে মা গঙ্গাকেও শ্রদ্ধা জানাতে পারেন প্রধানমন্ত্রী মোদী। জ্যোতিষ গুরুদের মতে, শাস্ত্র অনুযায়ী গঙ্গা সপ্তমী এবং নক্ষত্র রাজ পুষ্প নক্ষত্রের সংযোগে দারুণ যোগ তৈরি হচ্ছে। মনে করা হয়, এই সময় যে কোনও কাজ করলে তা ফল পাওয়া যাবেই। বিশেষ এই যোগেই প্রধানমন্ত্রী তাঁর মনোনয়ন দাখিল করছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications