আজ বিকেল ৫টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
আজ বিকেল ৫টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
আজ েফর জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকেল ৫টায় ভাষণ দেবেন তিনি। কোন বিষয় নিয়ে তিনি বার্তা দেবেনতা এখনও স্পষ্ট করে জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে করোনা পরিস্থিতি নিয়েই বার্তা দেবেন তিনি। দেশের করোনা পরিস্থিতি এখন অনেকটাই উন্নত।

পিএমও-র পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের কথা। করোনা সংক্রমণ আজ ১ লক্ষের কিছু বেশি। অনেকটাই উন্নত হয়েছে দেশের করোনা পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় দেশের সুস্থতার সংখ্যা ছাপিয়ে গিয়েছে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যাকে। কমেছে দেশের করোনায় দৈনিক মৃত্যুও। আড়াই হাজারের নীচে নেমেছে দৈনিক মৃত্যু। আশা জাগানো করোনা গ্রাফ। ৪৫ দিন পর দেখের করোনা গ্রাফ স্বস্তি জনক জায়গায় গিয়েছে।
আবার আজই দিল্লির এইমস হাসপাতালে শুরু হয়েছে শিশুদের করোনা টিকার ক্লিনিকাল ট্রায়াল। থার্ড ওয়েভ থেকে শিশুদের সুরক্ষিত রাখতে দ্রুত তাঁদের যাতে টিকাকরণ করা যায় সেদিকে তৎপর হয়েছে কেন্দ্র। এদিকে আবার দিল্লি এবং মহারাষ্ট্র আজ থেকে আনলক পর্ব শুরু করেছে। দিল্লিতে খুলে দেওয়া হয়েছে মেট্রো পরিষেবা। চলছে বাসও তব সব ক্ষেত্রেও আবার যাত্রী সংখ্যা নিয়ন্ত্রণ করা হচ্ছে। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলছে মেট্রো। বাস। মহারাষ্ট্রের ক্ষেত্রেও একইভাবে নিয়ন্ত্রিত ছাড় দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications