ঐতিহ্য ভাঙছেন মোদী! ২১ এপ্রিল সূর্যাস্তের পরে লালকেল্লা থেকে ভাষণ প্রধানমন্ত্রী মোদীর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ২১ এপ্রিল বৃহস্পতিবার সূর্যাস্তের পরে লালকেল্লা (Red Fort) থেকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। গুরু তেগ বাহাদূরের ৪০০ তম জন্মবার্ষিকী উপলক্ষে এই ভাষণ দিতে চলেছেন। অন্যদিকে, মুঘ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ২১ এপ্রিল বৃহস্পতিবার সূর্যাস্তের পরে লালকেল্লা (Red Fort) থেকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। গুরু তেগ বাহাদূরের ৪০০ তম জন্মবার্ষিকী উপলক্ষে এই ভাষণ দিতে চলেছেন। অন্যদিকে, মুঘল যুগের কোনও স্মৃতিসৌধ থেকে সূর্যাস্তের (sun set) পরে দেশের প্রধানমন্ত্রী হিসেবে মোদীই প্রথম ভাষণ দিতে চলেছেন। তবে প্রধানমন্ত্রী মোদী এই ভাষণ দেবেন লালকেল্লার লন থেকে, এর প্রাচীরের ওপর থেকে নয়।

ঐতিহাসিক কারণ
ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের পিছনে এক ঐতিহাসিক কারণ রয়েছে। মুখল শাসক ঔরঙ্গজেব ১৬৭৫ সালে নবম শিখ গুরু তেগ বাহাদুরকে ফাঁসির আদেশ দিয়েছিলেন এই লাল কেল্লা থেকেই।

একবছরে দুবার লালকেল্লা থেকে ভাষণ
সাধারণভাবে দেশের প্রধানমন্ত্রীরা স্বাধীনতা দিবসের দিন লালকেল্লার প্রাচীর থেকে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে থাকেন। সেক্ষেত্রে এইবছর দুবার প্রধানমন্ত্রী মোদী লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ২১ এপ্রিল প্রধানমন্ত্রী ভাষণের সময় রাত সাড়ে নটায়।

২০১৮-তেও দ্বিতীয়বার ভাষণ দিয়েছিলেন
উল্লেখ করা যেতে পারে প্রধানমন্ত্রী মোদী ২০১৮ সালে স্বাধীনতা দিবস ছাড়াও লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। দিনটি ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ সরকার গঠনের ৭৫ তম বার্ষিকী স্মরণ উপলক্ষে। সকাল নটায় তিনি ভাষণ দিয়েছিলেন।

বৃহস্পতিবারের অনুষ্ঠান
বৃহস্পতিবার লালকেল্লায় ৪০০ জন শিখ সঙ্গীতশিল্পী সঙ্গীত পরিবেশন করবেন। সেখানে একটি লঙ্গরও থাকবে। প্রধানমন্ত্রী মোদী সেখানে স্মারক মুদ্রা এবং ডাকটিকিট প্রকাশ করবেন।
লালকেল্লার খুব কাছেই রয়েছে গুরুদ্বারা সিসগঞ্জ সাহিব। মোঘলরা গুরু তেগবাহাদুরকে হত্যার পরে সেখানেই গুরুদ্বারা তৈরি করা হয়েছিল। আর সংসদের কাছে তৈরি গুরুদ্বারা রাকাব গঞ্দ সাহিব তৈরি হয়েছিল তাঁর শেষকৃত্যের পরে।
বুধবারের অনুষ্ঠানটি শুরু করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে দেশের ১১ জন মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন। এছাড়াও সারা দেশে থেকে শিখ নেতারা উপস্থিত থাকবেন। অমৃতসরের স্বর্ণমন্দির-সহ বিভিন্ন জায়গায় ৪০০ জন শিখ জাঠেদারের পরিবারকেও ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
বৃহস্পতিবারের অনুষ্ঠানের জন্য বহুস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। তার মধ্যে থাকবেন দিল্লি পুলিশের প্রায় একহাজার জন সদস্য। এছাড়াও বিভিন্ন বাহিনী থেকে সদস্যদের আনা হবে। নিরাপত্তার দায়িত্বে থাকবেন এনএসজি কমান্ডো এবং সোয়াট কমান্ডোরাও। ইতিমধ্যেই লালকেল্লার চত্বরে প্রায় ১০০ সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রী যে জায়গা থেকে ভাষণ দেবেন, সেই জায়গাও রয়েছে। থাকবে নিরাপত্তা বাহিনীর কুকুরও। এছাড়াও দূরবর্তী বহুতলে রাখা হচ্ছে শার্পশুটারদেরও। শার্পশুটাররা থাকবেন লালকেল্লার বিভিন্ন অংশে। দিল্লিতে করোনা সংক্রমণ বাড়তে থাকায় অনুষ্ঠানে সামাজিক দূরত্ববিধি বজায় রাখা হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications