গুজরাত জয়ে দু'দিনের নির্বাচনী সফরে মোদী, সঙ্গে তারকা প্রচারকদের লম্বা তালিকা
দু'দিনের গুজরাত সফরে এদিন নির্বাচনী প্রচারে আসছেন মোদী।
গুজরাত ভোট যত এগিয়ে আসছে ততই সামন্য হলেও ব্যাকফুটে মনে হচ্ছে বিজেপিকে। বিরোধীদের একটা বড় অংশ কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছে। ক্রমেই তা বলশালী হয়ে উঠছে। এই অবস্থায় প্রচারের হাওয়া ফের নিজেদের দিকে ঘুরিয়ে নিতে মাস্টারস্ট্রোক বিজেপির। দু'দিনের গুজরাত সফরে এদিন নির্বাচনী প্রচারে আসছেন মোদী।

তবে এবার শুধু মোদী একা নন। সঙ্গে বড় রাজনীতিকদের একটা দীর্ঘ তালিকা রয়েছে। সেই তালিকায় রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, নিতিন গড়কড়ী, অরুণ জেটলি, সুষমা স্বরাজ থেকে শুরু করে বিজেপি শাসিত রাজ্যের মুখ্যামন্ত্রীরা। যোগী আদিত্যনাথ, বসুন্ধরা রাজে-র মতো রাজনৈতিক ব্যক্তিত্বরা।
নির্বাচনী প্রচার চলছে প্রায় দুই সপ্তাহ হয়ে গেল। এখনও বোঝা যাচ্ছে না, এবারের ভোটে কোন পক্ষ অ্যাডভান্টেজে রয়েছে। তবে কংগ্রেস-বিজেপি দু'পক্ষই নিশ্চিত নির্বাচনে জেতার ব্যাপারে। একদিকে যেমন রয়েছে হিন্দুত্ব ইস্যু অন্যদিকে তেমন রয়েছে জাত-পাতের ইস্যু। ফলে সবমিলিয়ে এবারের ভোট দুই পক্ষের কাছেই চ্যালেঞ্জের।
এদিন নরেন্দ্র মোদী গুজরাতে প্রচার সারবেন ভূজ, জাসদান, চালালা ও কাদোদরায়। সকাল ৯টায় ভূজে, তারপরে ১১টা, ১টা ও ৩টেয় বাকী তিন জায়গায় প্রচার করবেন। প্রথম দফায় ৮৯টি আসন ছড়িয়ে রয়েছে ১৯টি জেলায়। সৌরাষ্ট্র ও দক্ষিণ গুজরাতের আসন এগুলি।












Click it and Unblock the Notifications