তিন তালাক নিয়ে কী মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তিন তালাক নিয়ে রায়ের পর নিজের বক্তব্যে সন্তোষ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।
তিন তালাক অসাংবিধানিক হওয়ার পর সারা দেশ থেকে প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। এই রায় সব রাজনৈতিক দলগুলি সমর্থন করে প্রতিক্রিয়া দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই রায়ের পর স্বভাবতই নিজের বক্তব্যে সন্তোষ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।

তিনি বলেছেন, সুপ্রিম কোর্টের এই রায় ঐতিহাসিক। মহিলাদের এই রায় সমমর্যাদা দিল। পাশাপাশি মহিলাদের ক্ষমতায়নের প্রক্রিয়া আরও শক্তিশালী হল। মহিলাদের মানোন্নয়নে এই রায়ের শক্তিশালী ভূমিকা থাকবে বলেই জানিয়েছেন প্রধানমন্ত্রী।
Judgment of the Hon'ble SC on Triple Talaq is historic. It grants equality to Muslim women and is a powerful measure for women empowerment.
— Narendra Modi (@narendramodi) 22 August 2017
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেই প্রধানমন্ত্রী মোদী তিন তালাকের প্রসঙ্গ তুলে লড়াই চালানো মুসলমান মহিলাদের প্রশংসায় পঞ্চমুখ হন। তার কয়েকদিনের মধ্যেই এই রায় বেরোনোয় তিনি যে খুশি তা চেপে রাখেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।












Click it and Unblock the Notifications