Lok Sabha Speaker Election: নতুন ইতিহাস তৈরি হল, দ্বিতীয়বার স্পিকার পদে ওম বিড়লাকে স্বাগত জানিয়ে বার্তা মোদীর
লোকসভায় স্পিকার পদে ফের নির্বাচিত হয়েছেন ওম বিড়লা। ধ্বনিভোটে তিনি জয়ী হন। তাঁকে দ্বিতীয়বার স্পিকার পদে স্বাগজ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্পিকার পদে ওম বিড়লা বসার পর সংসদে প্রধানমন্ত্রী মোদী বার্তা দিয়েছেন। তিনি বলেছেন নতুন ইতিহাস তৈরি হল।
ওম বিড়লা স্পিকার পদে থাকায় গত ১০ বছরে একাধিক ঐতিহাসিক বিল পাস হয়েছে লোকসভায়। একাধিক ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংসদে। অনেক গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে। আগামী দিনেও দেশের উন্নয়নে সুষ্ঠুভাবে লোকসভা অধিবেশন পরিচালনায় তিনি গুরুকত্বপূর্ণ ভমিকা নেবেন বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদী।

স্পিকার পদে এই নিয়ে দ্বিতীয়বার নির্বাচি হলেন ওম বিড়লা। তাঁর প্রতিপক্ষ ছিলেন কংগ্রেসের কে সুরেশ। ধ্বনি ভোটে জয়ী হন ওম বিড়লা। তাঁর পরিচলনায় একাধিকবার একাধিক গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। আগামী দিনেও তাঁর নেতৃত্বে সংসদ অধিবেশন সুষ্ঠুভাবে চলবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদী।
ওম বিড়লাকে স্পিকার পদে প্রার্থী করার বিরোধিতা করেছিল কংগ্রেসও। এবারে বিরোধীরা সংসদে শক্তিশালী। কারণ বিজেপিকে জেডিইউ এবং জেডিএস এবং টিডিপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠন করতে হয়েছে। একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি। সেকারণে এবার প্রতিমুহূর্তে সংসদে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে মোদী সরকারকে। প্রোটেম স্পিকার নির্বাচনের সময় থেকেই মোদী সরকারের বিরুদ্ধে সরব হয় কংগ্রেস।
যদিও ভোটাভুিটতে ফের ওম বিড়লাই জয়ী হয়েছেন স্পিকার পদে। কারণ এনডিএ জোটের সাংসদ সংখ্যা বেশি। সেকারণে ওম বিড়লাই ফের স্পিকার পদে নির্বাচিত হলেন। তিনি নির্বাচিত হওয়ার পর তাঁকে স্পিকারের চেয়ার পর্যন্ত পৌঁছে দেন প্রধানমন্ত্রী মোদী, বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কিরেন রিজিজু। স্পিকার পদে বসার পর তাঁকে শুভেচ্ছা জানান রাহুল গান্ধী, অকিলেশ যাদব, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা।
যদিও স্পিকার পদে ওম বিড়লাকে শুভেচ্ছা জানিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী অনুরোধ করেছেন যেন বিরোধীদের পাশাপাশি শাসক দলের উপরেও লাগাম টানেন স্পিকার। কারণ তাঁর পদটি নিরপেক্ষ। তিনি যেন নিরপেক্ষ হয়ে কাজ করেন। তাঁর সময়েই সবচেয়ে বেশি সংখ্যক সাংসদ সাসপেন্ড হয়েছিল বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি অনুরোধ করেছেন বিরোধী শূন্য না করে যেন সংসদের কাজ পরিচালনা করা হয়। অখিলেশ যাদবও নব নির্বাচিত স্পিকারকে নিরপেক্ষ ভাবে কাজ করার অনুরোধ জানিয়েছেন












Click it and Unblock the Notifications