Sudan crisis: সংঘাতে বিধ্বস্ত সুদানে আটক ভারতীয়দের উদ্ধারে দ্রুত 'অপারেশন' চান মোদী
PM Modi High-Level Meeting On Sudan Violence: সুদানে সেনা ও আধাসেনার মধ্যে চলা সংঘাতে আটকে পড়েছেন একাধিক ভারতীয়র। কীভাবে তাঁদের বের করা যায় তা নিয়ে আলোচনা চলছে। আর এর মধ্যেই জরুরি বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা পরিস্থিতির উপর প্রথমদিন থেকে নজর রাখছে ভারত।
কিন্তু ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি। এই অবস্থায় আজ জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। গোটা ঘটনার বিস্তারিত তথ্য তিনি নেন বলেই খবর। উচ্চপর্যায়ের এই বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সহ একাধিক আধিকারিকরা উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। এছাড়াও গালফ দেশগুলির রাষ্ট্রদূতরাও উপস্থিত ছিলেন বলেও জানা গিয়েছে।

মনে করা হচ্ছে। সুদানে আটকে থাকা ভারতীয়দের বের করে আনার ক্ষেত্রে এই গালফ দেশগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে। প্রায় কয়েক ঘন্টা ধরে চলা এই বৈঠকে প্রধানমন্ত্রী সে দেশে আটকে পড়া ভারতীয়দের নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
পাশাপাশি কীভাবে তাঁদের দ্রুত বের করে আনা হয় সেই সংক্রান্ত পরিকল্পনা করারও নির্দেশ মোদী দিয়েছেন বলে জানা গিয়েছে। পাশাপাশি ভারতীয়দের নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করতে বলা হয়েছে। বৈঠকের পর পিএমও'র তরফে একটি বার্তা দেওয়া হয়েছে। সেখানেই এই বিষয়ে বলা হয়েছে।
PM Modi chaired a high-level meeting today to review the security situation in Sudan.
— ANI (@ANI) April 21, 2023
During the meeting, PM assessed the most recent developments in Sudan and received a first-hand report of the conditions on the ground, with specific focus on the safety of over 3,000 Indian…
বলে রাখা প্রয়োজন, যুদ্ধ বিধ্বস্ত সুদানে প্রায় ৪০০০ ভারতীয় আটকে পড়েছে। ক্রমশ সে দেশে পরিস্থিতি খারাপ হচ্ছে। ইতিমধ্যে এক ভারতীয়ের মৃত্যুর খবর সামনে এসেছে। যা নিয়ে ভারতের তরফে কড়া বার্তাও দেওয়া হয়েছে। এমন ঘটনা যাতে আর না ঘটে সেই কথা জানানো হয়েছে।
তবে পরিস্থিতি এতটাই খারাপ যে ভারতীয়দের কাছে পর্যাপ্ত খাবার-জল নেই। বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন। প্রয়োজন ছাড়া সে দেশে কোনও ভারতীয়কে বাড়ির বাইরে না যাওয়ার কথা বলা হয়েছে। উল্লেখ্য, এই বৈঠকের আগে ভারতের বিদেশমন্ত্রকের তরফে বিভিন্ন দেশের কাছে আবেদন করা হয়েছে যাতে আটকে থাকা ভারতীয়দের বের করে আনা যায়।

ইতিমধ্যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহীর মতো দেশের সঙ্গে যোগাযোগ করেছে। বিদেশমন্ত্রী জয়শঙ্কর জানিয়েছেন, সৌদি বা ইউএই সাহায্যের আশ্বাস দিয়েছে। এমনকি আমেরিকা, ব্রিটেনের মতো দেশের সঙ্গেও যোগাযোগ রাখা হয়েছে। প্রয়োজনে তারা সাহায্য করবে বলে খবর।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications