'রাজনৈতিক স্বার্থের জন্য যাঁরা ইস্যু খাড়া করছেন তাঁদের চিনে নিন', বারাণসীর মঞ্চ থেকে হুঙ্কার মোদীর
বিশ্বের প্রথম ডিজেল থেকে ইলেক্ট্রিক কনভার্টেড লোকোমোটিভ ইঞ্জিনের শুভযাত্রার সূচনা হল দেশে। এই লোকোমোটিভ ইঞ্জিনের যাত্রার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বিশ্বের প্রথম ডিজেল থেকে ইলেক্ট্রিক কনভার্টেড লোকোমোটিভ ইঞ্জিনের শুভযাত্রার সূচনা হল দেশে। এই লোকোমোটিভ ইঞ্জিনের যাত্রার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের সংসদীয় এলাকা বারাণসীতে পৌঁছে এদিন একাধিক কর্মসূচিতে ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী।

উন্নয়নে মোদী
এদিন বারাণসীতে বিশ্বের প্রথম ডিজেল থেকে ইলেক্ট্রিক কনভার্টেড লোকোমোটিভ ইঞ্জিনের যাত্রার সূচনা করেন মোদী। এছাড়াও ৩১ টি প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী, যার মোট মূল্য প্রায় ৩,৩০০ কোটি টাকা।

জনসভায় বার্তা মোদীর
এদিন বারাণসীর জনসভার মঞ্চ থেকে মোদী জানান, 'যুব সমাজ সামাজিক ও রাজনৈতিক সিস্টেমের অংশ হয়ে উঠছে ধীরে ধীরে ডিজিটাল ইন্ডিয়ার যুগে। যার হাত ধরে সাম্প্রতিক পরিস্থিতি পাল্টাতে চলেছে.. আমাদের চিনে নিতে হবে তাংদের , যাঁরা স্বার্থ আর রাজনীতির জন্য কারা ইস্যু খাড়া করছেন। '
|
সন্ত রবিদাস মন্দিরে মোদী
কাশীতে এদিন সন্ত রবিদাস মন্দিরের পৌঁছন মোদী। এদিন এক জনসভায় প্রধানমমন্ত্রী জানান, কাশীর এই মন্দিরে এলেই তিনি দর্শন সম্পর্কে বহু বিষয় জানতে পারেন। এদিন সকালে সন্ত রবিদাস মন্দিরে প্রধানমন্ত্রীকে দেখা যায়।
|
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে হাসপাতাল
এদিন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে মদন মোহন মালব্য ক্যানসার হাসপাতালের উদ্বোধনেও উপস্থিত থাকার কথা নরেন্দ্র মোদীর । এর আগে বারাণসীর জনসভায় মোদী জানান, 'বারাণসীর সাংসদ হিসাবে কাজ করার সুযোগ পেয়ে আমি খুবই খুশি।'












Click it and Unblock the Notifications