জন্মদিনে রাহুল গান্ধীকে শুভেচ্ছা মোদীর! যা বললেন টুইটে
জন্মদিনে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার রাহুল গান্ধীর ৪৮ তম জন্মদিন। এদিকে সকালে টুইট করে দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করেছেন।
জন্মদিনে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার রাহুল গান্ধীর ৪৮ তম জন্মদিন। এদিকে সকালে টুইট করে দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করেছেন। গত ডিসেম্বরে দলের সভাপতি পদে বসার পর থেকে এটাই রাহুল প্রথম জন্মদিন।

টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, রাহুলের দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করছেন প্রধানমন্ত্রী।
Birthday greetings to Congress President Shri @RahulGandhi. I pray for his long and healthy life.
— Narendra Modi (@narendramodi) June 19, 2018
কংগ্রেসের তরফেও সভাপতির জন্মদিনটি বিশেষভাবে পালন করা হচ্ছে। জন্মদিন পালন নিয়ে দলের সদর দফতরে কর্মী-সমর্থকদের মধ্যে সারাদিনই চোখে পড়েছে ব্যাপক উদ্দীপনা।
গতবছরের ১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদীর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন রাহুল গান্ধী।












Click it and Unblock the Notifications