মোদীর সভাপতিত্বে আসিয়ান সম্মেলন, চিনা আগ্রাসন নিয়ে হতে পারে আলোচনা
বৃহস্পতিবার আসিয়ান সম্মেলনের সভা সহ পরিচালনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ দশটি এশিয়ান দেশকে নিয়ে গঠিত এই সংগঠনের সভায় মূলত করোনা ভাইরাসের পর আর্থিক দুরবস্থা থেকে কীভাবে মুক্তি পাওয়া যায়, তা নিয়ে আলোচনা হবে৷ বৃহস্পতিবার এই ম্মেলনের সহ পরিচালনা করবেন প্রধানমন্ত্রী মোদী।

কী কী নিয়ে আলোচনা আসিয়ান সম্মেলনে
বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ওই সম্মেলনে ভারতের সঙ্গে আসিয়ান-র সদস্যদের সম্পর্ক এবং সব দেশের যোগাযোগ ব্য়বস্থা, সামুদ্রিক যোগাযোগ, ব্য়বসা ও বাণিজ্য়, শিক্ষা নিয়ে আলোচনা হবে৷ অ্য়াসোসিয়েশন অফ সাউথইস্ট এশিয়ান নেশনস বা আসিয়ান এর সদস্য় দেশগুলি ছাড়াও, ভারত, আমেরিকা, চিন, জাপান ও অস্ট্রেলিয়া এই সংগঠনের আলোচনায় অংশ নেয়৷

আসিয়ান সম্মেলনের পরিচালনায় মোদী
এই আসিয়ান সম্মেলন বৃহস্পতিবার সহ পরিচালনা করবেন প্রধানমন্ত্রী৷ এই সম্মেলনে লাদাখ এবং দক্ষিণ চিন সাগরে চিনের আগ্রাসী মনোভাব নিয়েও আলোচনা হতে পারে৷ কারণ আসিয়ান-র অনেক দেশের সঙ্গেই চিনের জলসীমা নিয়ে দ্বন্দ্ব রয়েছে৷ ফলে, এই বিষয়টি যে বৈঠকে উঠবে তা বলাই বাহুল্য়৷

ভারতের সঙ্গে আসিয়ান-র দেশগুলির সম্পর্ক
তবে, বৃহস্পতিবারের এই সম্মেলনে মোদী ছাড়াও পরিচালনার দায়িত্বে থাকবেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী এনগুইন জুয়ান ফুক৷ ভারতের বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, ভারতের সঙ্গে আসিয়ান-র দেশগুলির সম্পর্কগুলি কীভাবে আরও পোক্ত করা যায় তা নিয়ে আলোচনা হবে৷

২০২১-২৫ সালের মধ্যে করোনা ভাইরাস মোকাবিলা
এছাড়া ২০২১-২৫ সালের মধ্য়ে করোনা ভাইরাস মোকাবিলায় ভারতের সঙ্গে আসিয়ান-র দেশগুলি কীভাবে কাজ করবে সেই নিয়েও আলোচনা হতে পারে৷ আসিয়ান এর ১০ সদস্য় দেশগুলি হল ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দ্য় ফিলিপিন্স, সিঙ্গাপুর, থাইল্য়ান্ড, ব্রুনেই, ভিয়েতনাম, লাওস, মায়ানমার এবং কম্বোডিয়া৷ গতবছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ষোলোতম আসিয়ান-ইন্ডিয়া সম্মেলনে অংশ নিয়েছিলেন৷
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications