নরেন্দ্র মোদীর ৬৯ তম জন্মদিন! দিনভর নানা কর্মসূচিতে ব্যস্ত প্রধানমন্ত্রী

সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৬৯ বছরে পা দিয়েছেন। প্রতিবছরই দিনটিকে একটু আলাদাভাবে পালন করেন মোদী। জানা গিয়েছে, গান্ধীনগর রাজভবনে রাত কাটিয়ে মঙ্গলবার সকালে প্রথমে মায়ের সঙ্গে দেখা করবেন মোদী।

সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৬৯ বছরে পা দিয়েছেন। প্রতিবছরই দিনটিকে একটু আলাদাভাবে পালন করেন মোদী। জানা গিয়েছে, গান্ধীনগর রাজভবনে রাত কাটিয়ে মঙ্গলবার সকালে প্রথমে মায়ের সঙ্গে দেখা করবেন মোদী। হীরাবেনের বয়স প্রায় ৯৮ বছর। গুজরাতের গান্ধীনগরের কাছে রাইসিন গ্রামে ভাই পঙ্কজ মোদীর সঙ্গে থাকেন মোদীর মা হীরাবেন।

 নরেন্দ্র মোদীর ৬৯ তম জন্মদিন! দিনভর নানা কর্মসূচিতে ব্যস্ত প্রধানমন্ত্রী

মায়ের সঙ্গে দেখা করার পর, মোদী গান্ধীনগর থেকে উড়ে যাবেন নর্মদা জেলার কেভাডিয়ায়। সেখানে সর্দার সরোবর বাঁধ এবং স্ট্যাচু অফ ইউনিটি প্রোজেক্টের পর্যালোচনা করবেন। গতবছরের ৩১ অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনে বিশ্বের সব থেকে উঁচু মূর্তি উন্মোচন করেছিলেন।

তাঁর এই সফরে, প্রধানমন্ত্রী মোদী মা নর্মদা পুজনে অংশ নিতে পারেন। এছাড়াও তিনি সর্দার সরোবর বাঁধের কন্ট্রোল রুমেও যেতে পারেন। গুরুদেশ্বরে দত্তাত্রেয় মন্দির পরিদর্শনের পর চিল্ড্রেন্স পার্ক পরিদর্শনের কথা রয়েছেয। সবশেষে কেভাডিয়ায় জনসভায় ভাষণ দেবেন তিনি। আহমেদাবাদ থেকে এই কেভাডিয়ার দূরত্ব প্রায় ২০০ কিমি।

নরেন্দ্র মোদী নর্মাদা বাঁধ জাতির উদ্দেশে উৎসর্গ করেছিলেন ২০১৭ সালে। বর্তমান সময়ে নর্মদার জলসীমা সর্বোচ্চ পর্যায় অর্থাৎ ১৩৮.৬৮ মিটারে পৌঁছে গিয়েছে। প্রধানমন্ত্রী এদিন নমনী নর্মদে মহোৎসবেরও উদ্বোধন করবেন। নর্মদা বাঁধের মাধ্যমে ১৩১টি শহর, ৯৬৩৩ টি গ্রামে পাণীয় জল সরবরাহের ব্যবস্তা করার পাশাপাশি ১৫ টি জেলার ৩১১২ টি গ্রামের ১৮.৫৪ হেক্টর কৃষিজমিতে সেচের জল সরবরাহ করা হয়।

এদিকে প্রধানমন্ত্রীর নর্মদা বাঁধ পরিদর্শনের সময়ে নর্মাদ বাঁচাও আন্দোলনের সদস্যকরা বিক্ষোভ দেখাবেন বলে জানা গিয়েছে। তাঁদের অভিযোগ নর্মদার জলে মধ্য়প্রদেশের ১৮০ টি গ্রাম ইতিমধ্যেই প্লাবিত করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+