৩৭০ ধারা বিলোপের পর আজ জাতির উদ্দেশ্য ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী
৩৭০ ধারা বিলোপ করার প্রস্তাব দেওয়া থেকে বিলটি সংসদের দুই কক্ষে পাস করানো। পুরো প্রক্রিয়াটাই একা হাতে সামলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
৩৭০ ধারা বিলোপ করার প্রস্তাব দেওয়া থেকে বিলটি সংসদের দুই কক্ষে পাস করানো। পুরো প্রক্রিয়াটাই একা হাতে সামলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একটি বারের জন্য একটি কথাও বলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীরা সংসদে এই নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করলেও একটি শব্দও খরচ করেননি প্রধানমন্ত্রী। রাজ্যসভায় বিল পাসের পর অমিত শাহকে কিন্তু অভিন্দন জানিয়েছিলেন তিনি।

তারপরেও এই নিয়ে বিস্তর আলার আলোচা, বিতর্ক, বিরোধিতা চলেছে সংসদে কিন্তু মোদী একটি শব্দও খরচ করেননি। বিজেপি সাংসদরা এই নিয়ে উল্লাস প্রকাশ করেছেন একাধিকবার। মোদী চুপ থেকেছেন। এনডিএ সরকারের এই ঐতিহাসিক সিদ্ধান্তের পরে দেশবাসীও অপেক্ষা করে রয়েছেন মোদীর বক্তব্য শোনার জন্য। কারণ এর আগে নোট বাতিল থেকে জিএসটি চালু যতবার কোনও বড় সিদ্ধান্ত সরকার নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবার আগে জাতির উদ্দেশ্য ভাষণ দিয়েছেন। এবারই একমাত্র ঘটেছে সেই অন্যথা।
সোমবারের এই ঐতিহাসিক সিদ্ধান্তের রেশ মঙ্গলবারেই রয়েছে সংসদে। দুই কক্ষেই ৩৭০ ধারা বাতিন নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিরোধীদের প্রশ্নে জবাব দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপরেও কোথায় যেন একটা খামতি থেকে যাচ্ছে। যেটা হলে বৃত্ত পূর্ণ হয়। সেটা আসতে মোদীর ভাষণ। তার অপেক্ষাতেই রয়েছে গোটা দেশ।












Click it and Unblock the Notifications