Assembly Elections Results 2023: 'ভারতকে বিজয়ী করতে হবে', বড় জয় পেতেই বার্তা মোদীর
Assembly Elections Results 2023: মধ্যপ্রদেশ-রাজস্থানে বড় জয় বিজেপির! এমনকি অপ্রত্যাশিত ভাবে কংগ্রেসের হাতে থাকা ছত্তিসগড়ও ছিনিয়ে নিয়েছে বিজেপি। প্রবল বিজেপি ঝড়ের সামনে দাঁড়াতেই পারেননি রাহুল-প্রিয়াঙ্কা গান্ধীরা। যদিও এহেন ফলাফলের পরেই নতুন করে প্রস্তুতির কথা বলেচে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে।
অন্যদিকে বিজেপির এহেন ফলের পরেই দেশের মানুষকে ধন্যবাদ জানিয়ে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PmModi)। একই সঙ্গে মা, বোন এবং দেশের তরুণ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

দেশের মানুষকে নমস্কার জানিয়ে প্রধানমন্ত্রী (PmModi) তাঁর অফিসিয়াল ওয়েবসাইটে লিখছেন, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ের নির্বাচনী ফলাফলে (Assembly Elections Results 2023) দেখা যাচ্ছে যে ভারতের জনগণের আস্থা আছে শুধুমাত্র সুশাসন ও উন্নয়নের রাজনীতিতেই নয়, তাদের বিশ্বাস বিজেপিতে। আর এই বিশ্বাস এবং আস্থা রাখার জন্যে দেশের মানুষ এবং তরুণ প্রজন্মকে ধন্যবাদও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
শুধু তাই নয়, দেশের মানুষের জন্যে আরও পরিশ্রম এবং কল্যণকর কাজ করে যাব। সর্বশেষে প্রধানমন্ত্রী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখছেন, ''আমাদের ভারতকে বিজয়ী করতে হবে''। অন্যদিকে আলাদা একটি তেলেঙ্গানার মানুষের জন্যেও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। যেখানে সে রাজ্যের মানুষকে ভাই এবং বোন বলে সমধন করেছেন তিনি।
Prime Minister Narendra Modi tweets "The election results of Madhya Pradesh, Rajasthan and Chhattisgarh show that the people of India have faith only in the politics of good governance and development, their faith is in BJP. I heartily thank the family members of all these… pic.twitter.com/JIAVHLWfcq
— ANI (@ANI) December 3, 2023
বলে রাখা প্রয়োজন, পাঁচ রাজ্য অর্থাৎ মধ্যপ্রদেশ, ছত্তিসগড়, মিজোরাম, রাজস্থান এবং তেলেঙ্গানায় জয় পেতে একেবারে মাটি কামড়ে (Assembly Elections Results 2023) পড়েছিল বিজেপি। একাধিকবার এই পাঁচ রাজ্যে প্রচারে গিয়েছেন নরেন্দ্র মোদী। গিয়েছেন অমিত শাহও। আর এরপরেই এহেন ফল সামনে আসতেই ময়দানে বিজেপি নেতা-করমীরা।
ইতিমধ্যেই দিল্লিতে বিজেপি সদর দফতরের সামনে ভিড় জমতে শুরু করেছে। বিকেলেই সেখানে উপস্থিত হবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেখানে পৌঁছে যাবেন। সকলেই মোদীর বার্তার অপেক্ষায়। লোকসভা নির্বাচনকে (Assembly Elections Results 2023) সামনে রেখে মোদী কী দিশা দেখান সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।












Click it and Unblock the Notifications