কোমায় রয়েছে কংগ্রেস,তবু করোনা ভ্যাকসিন নিয়ে অপপ্রচার চালাচ্ছে, সংসদে ফুঁসে উঠলেন প্রধানমন্ত্রী মোদী

কোমায় রয়েছে কংগ্রেস,তবু করোনা ভ্যাকসিন নিয়ে অপপ্রচার চালাচ্ছে, সংসদে ফুঁসে উঠলেন প্রধানমন্ত্রী মোদী

করোনা ভ্যাকসিনের কোনও সংকট নেই। অপপ্রচার চালাচ্ছে কংগ্রেস। সংসদে বিরোধীদের আক্রমণের জবাবে ফুঁসে উঠলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কংগ্রেসকে কটাক্ষ করে বলেছেন গোটা দেশে কোমায় চলে গিয়েছে কংগ্রেস। কিছুতেই বিজেপির ক্ষমতা প্রাপ্তি মেনে নিতে পারছে না তারা। তারপরেই দলের সাংসদদের প্রধানমন্ত্রী কড়া নির্দেশ দিয়ে বলেছেন, নিজ নিজ এলাকায় করোনা টিকাকরণ নিয়ে তৎপর হত।

ফের উত্তাল সংসদ

ফের উত্তাল সংসদ

লোকসভা অধিবেশনের দ্বিতীয় দিনেও একাধিক ইস্যুতে উত্তাল হয়ে উঠেছিল লোকসভা। সংসদে করোনা ভ্যাকসিন সংকট নিয়ে সরব হয়েছিল কংগ্রেস। সাংসদ মল্লিকার্জুন খাড়গে সরাসরি প্রধানমন্ত্রীকে নিশানা করে বলেছেন, করোনা ভ্যাকসিনের সংকট রয়েছে দেশে। কোন পথে এগোচ্ছে ভ্যাকসিন প্রক্রিয়া এই নিয়ে সংসদে স্বচ্ছ ধারনা দিন প্রধানমন্ত্রী। সংসদ ভবনের সেন্ট্রাল হলে দুই কক্ষের সদস্যদের সামনেই ভ্যাকসিন তথ্য পেশ করুন তিনি। এমনই দাবি জানিয়েছেন মল্লিকার্জুন খাড়গে।

কংগ্রেসকে নিশানা মোদী

কংগ্রেসকে নিশানা মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসের বিরুদ্ধে রীতিমতো ফঁুসে উঠেছেন। তিনি কংগ্রেসকে নিশানা করে বলেছেন গোটা দেশে কোমায় চলে গিয়েছে কংগ্রেস। বিজেপির ক্ষমতা তারা সহ্য করতে পারছে না। সেই কারনেই করোনা ভ্যাকসিন নিয়ে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে কংগ্রেস। বারবার প্রচার করা হচ্ছে করোনা ভ্যাকসিনের সংকট তৈরি হয়েছে গোটা দেশে। অসম, বাংলায় নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পরেই কেন্দ্রে বিজেপিকে সহ্য করতে পারছে না কংগ্রেস। এমনই অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সাংসদদের নির্দেশ

সাংসদদের নির্দেশ

সূত্রের খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা ভ্যাকসিন নিয়ে দলের নেতাদের সতর্ক করেছেন। সব সাংসদকে নিজ নিজ এলাকায় করোনা ভাইরাসের টিকাকরণের উপর জোর দিয়েছেন। কত টিকাকরণ হয়েছে সেদিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সাংসদদের সেদিকে নজর রাখার কড়া নির্দেশ দিয়েছেন।

রাহুলদের নিশানা মোদীর

রাহুলদের নিশানা মোদীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে দাঁড়িয়ে জানিয়েছেন গত ৬০ বছরে কিছু করে উঠতে পারেনি কংগ্রেস। হঠাৎ করে দেশবাসী তাঁদের বাতিল করে দেবেন সেটা মেনে নিতে পারছেন না তাঁরা। দায়িত্বশীল বিরোধী দল হিসেবে তাঁদের উচিত মানুষের উন্নয়নের ইস্যু গুলিকে সংসদে তুলে ধরা কিন্তু সেটা না করে তাঁরা ইচ্ছে করে সংসদে নেতাবাচক পরিস্থিতি তৈরি করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+