Modi On Chickens Neck Corridor: মোদীর মুখে 'শিলিগুড়ি' প্রসঙ্গ! চিকেনস নেক নিয়ে জানেন কী বললেন?
Pm Narendra Modi On Chicken Neck Corridor: লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে মণিপুর সহ নর্থ-ইস্টের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে মেঘালয়, অসম, অরুণাচল প্রদেশা, নাগাল্যান্ড, ত্রিপুরা মিজোরামের কথাও তুলে ধরেন তিনি।
শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে 'চিকেনস নেক করিডর' (শিলিগুড়ি করিডোর) এর কথাও। আর এই 'চিকেনস নেক করিডোর' ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে দেশের নিরাপত্তার ক্ষেত্রে। সংসদে আজ বৃহস্পতিবার দীর্ঘ বক্তব্য রাখেন। যেখানে একাধিক বিষয়কে তুলে ধরে কংগ্রেসকে আক্রমণ শানান।

মোদী বলেন, কিছু লোক রয়েছে যারা সব সময় দেশের সংবিধান-গণতন্ত্রকে হত্যার কথা বলে। 'ভারত তেরে টুকরে হঙ্গে' স্লোগান দেয় যারা তাদের সমর্থন করে। ভারতের আত্মায় আঘাত লেগেছে। ভারতের তিন টুকরো করা হয়েছে। এমনকি বন্দে মাতারম সঙ্গীতেরও টুকরো করা হয়েছে বলে এদিন মন্তব্য করেন নরেন্দ্র মোদী।
'শিলিগুড়ি'র প্রসঙ্গ আনেন প্রধানমন্ত্রী
আর তা বলতে গিয়ে 'শিলিগুড়ি'র প্রসঙ্গ আনেন প্রধানমন্ত্রী। বলেন, শিলিগুড়ির কাছে চিকেনস নেক করিডোর ভারত থেকে আলাদা করতে চায় এরা। আর এরপরেই বলেন, কচ্ছ তিবু কী? জিজ্ঞাসা করুন এদের৷ তামিলনাড়ুর কাছে ছোট অংশ কারা আলাদা করেছে? ইন্দিরা গান্ধীর সময় তা ঘটেছে বলেও এদিন আক্রমণ করেন প্রধানমন্ত্রী। এছাড়াও একাধিক বিষয়কে তুলে ধরে এদিন কংগ্রেসকে তীব্র আক্রমণ শানান তিনি।
চিকেনস নেক করিডোর আসলে কি?
পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ একটি অংশ এই চিকেনস নেক। যা ৬০ কিলোমিটার লম্বা এবং ২০ কিলোমিটার চওড়া করিডোর রয়েছে। দেশের উত্তর পূর্বের সাতটি রাজ্যের সঙ্গে সংযুক্ত করে এই এলাকা। চিকেনস নেক করিডোর, শিলিগুড়ি করিডোর এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবেশ দ্বার হিসাবেও পরিচিত এই এলাকা।
কিন্তু কেন এই এলাকাকে চিকেনস নেক বলা হয়? তথ্য বলছে এর একদিকে নেপাল, অন্যদিকে ভুটান। এবং অন্যদিকে বাংলাদেশ সীমান্ত রয়েছে। রয়েছে ভারতের সাতটি রাজ্য রয়েছে। শিলিগুড়ি করিডোর দেখতে অনেকটা মুরগির গলার মতো। আর তাই চিকেনস নেক বলা হয়।
Modi On Chicken Neck Corridor: নজর চিনের
এই এলাকা খুবই সংবেদনশীল। নিরাপত্তার দিক থেকেও যথেষ্ট গুরুত্বপূর্ণ। বিশেষ করে চিন সীমান্ত ঘেষে থাকা এই এলাকায় বিশেষ নজর রয়েছে দেশের তিন বাহিনীর।
Modi On Chicken Neck Corridor: কেন বিতর্ক জানেন?
২০২০ সালের জানুয়ারি মাস! নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় দেশজুড়ে উত্তেজনা-বিক্ষোভ। বিহারের জেহানাবাদের কাকো গ্রামের বাসিন্দা জেএনইউ ছাত্র শারজিলের একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে চিকেনস নেক'কে ভারতকে বিচ্ছিন্ন করার ডাক দিতে শোনা যাচ্ছে। ভারত থেকে অসম সহ উত্তর-পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করার কথা বলছেন ওই ছাত্র। আর এরপরেই দেশদ্রোহের মামলা হয় শারজিলের বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications