Uttarkashi Tunnel Rescue: ৪০০ ঘণ্টা লড়াই শেষ! রাতেই উদ্ধার হওয়া শ্রমিকদের সঙ্গে কথা মোদীর

Uttarkashi Tunnel Rescue: লাগাতার ১৭ দিন! ৪০০ ঘণ্টা। দেশের ইতিহাসে সবথেকে বড় উদ্ধারকাজ। ঘড়ির কাটায় ঠিক সাতটা বেজে পাঁচ। অন্ধকার টানেলের মধ্যে থেকে এক এক করে বেরিয়ে আসলেন ৪১ জন শ্রমিক। স্বস্তির নিঃশ্বাস ফেলল দেশ। দীর্ঘ এই উদ্ধারকাজের পর উদ্ধার হওয়া শ্রমিকদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PmModi)।

মঙ্গলবার রাতে ফোনে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। দিনের পর দিন আটকে (Uttarkashi Tunnel Rescue) থাকা শ্রমিকদের স্বাস্থ্যের খোঁজ নেন প্রধানমন্ত্রী।উল্লেখ্য, প্রথমদিন থেকেই উদ্ধারকাজের দিকে নজর রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতি মুহূর্তে কার্যত উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীর সঙ্গে কথা বলেন তিনি। এমনকি প্রধানমন্ত্রীর তাঁর সচিবকেও ঘটনাস্থলে পাঠান।

Uttarkashi Tunnel Rescue

তিনি আটকে থাকা শ্রমিকদের সঙ্গে নিজে কথা বলেন। পাশাপাশি উদ্ধারকাজ (Uttarkashi Tunnel Rescue) নিয়ে যাবতীয় রিপোর্ট পিএমও'তে দেন। তবে উদ্ধারকাজে যত বিলম্ব হতে থাকে উদ্বেগ বাড়তে থাকে প্রধানমন্ত্রীর। এমনকি মঙ্গলবারও ফোনে পুষ্কর সিং ধামীর কাছে যাবতীয় তথ্য নেন। এমনকি কেন দেরী সে বিষয়ে পিএম মোদীকে তথ্য দেওয়া হয় বলে সূত্রে খবর।

তবে রাতেই আসে স্বস্তির খবর। জানা যায়, এক এক করে আটকে থাকা শ্রমিক বেরিয়ে আসছেন অন্ধকূপ থেকে। জয় হয় দেশজুড়ে ১৭ দিন ধরে চলা মানুষের প্রার্থনার। আর এরপরেই সোশ্যাল মিডিয়ায় বার্তা দেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, উত্তরকাশীতে আটকে (Uttarkashi Tunnel Rescue) থাকা শ্রমিকদের ভাইদের উদ্ধারকাজের সফলতা যে কাউকেই আবেগপ্রবণ করে তুলবে। আটকে থাকা শ্রমিকদের সাহস এবং ধৈর্য প্রত্যেকের কাছেই অনুপ্রেরণা। আমি আপনাদের সকলের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি।

অন্যদিকে আটকে থাকা শ্রমিকদের পরিবারও কঠিন সময়ে যেভাবে সাহসের পরিচয় দিয়েছে সেই কথাও উঠে আসে প্রধানমন্ত্রীর টুইটে। আর এরপরেই ফোনে উদ্ধার হওয়া শ্রমিকদের সঙ্গে কথা বলেন মোদী। শারীরিক খোঁজখবর নেওয়ার পাশাপাশি দিলেন নতুন করে লড়াইয়ের বার্তাও। অন্যদিকে আগামীদিনে উদ্ধারকারী দলের সদস্যদের সঙ্গেও প্রধানমন্ত্রী দেখা করতে পারেন বলে শোনা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+