‘হাউডি মোদী’তে অংশ নিতে আমেরিকা যাত্রা বিশ্বনেতার মর্যাদা দেবে, ব্যাখ্যা নরেন্দ্র মোদীর
‘হাউডি মোদী’ ইভেন্টে অংশ নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্রে সফরে উড়ে যাচ্ছেন শুক্রবার রাতে। এই সফরের আগে তিনি বলেন, আমার এই সফর ভারতকে নতুন শক্তি জোগাতে সহায়তা করবে।
'হাউডি মোদী' ইভেন্টে অংশ নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্রে সফরে উড়ে যাচ্ছেন শুক্রবার রাতে। এই সফরের আগে তিনি বলেন, আমার এই সফর ভারতকে নতুন শক্তি জোগাতে সহায়তা করবে। আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক বাড়িয়ে তুলবে এবং আমাকে একজন বিশ্বনেতা হিসাবে উপস্থাপন করবে।

প্রধানমন্ত্রী মোদী মনে করেন, আমেরিকার মতো দেশে এই ধরনের ইভেন্টে অংশ নেওয়া যেমন দেশের পক্ষে অত্যন্ত গর্বের, তেমনই তাঁর ব্যক্তিগত লাভও। এই সফর দেশকে সুযোগ-সুবিধা পাইয়ে দেবে অনেক। আমেরিকার একজন নির্ভরযোগ্য অংশীদার করে তুলবে। একইসঙ্গে বিশ্ব নেতা হিসাবে তাঁর পরিচায়ক হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ইভেন্টে বিশ্বের ৪৫টি দেশের বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করবেন। আর দ্বিপাক্ষিকভাবে তিনি মঙ্গলবার নিউইয়র্কে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করবেন। জাপানে জি -২০ শীর্ষ সম্মেলন এবং ফ্রান্সে জি শীর্ষ সম্মেলনের পরে ফের মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে তাঁর বৈঠক হবে।
এক বিবৃতিতে প্রধানমন্ত্রী মোদী এদিন বলেন, হিউস্টন ও নিউইয়র্কে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রত্যাশায় রয়েছেন তিনি। তিনি বলেন, শিক্ষা, দক্ষতা, গবেষণা, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে অংশীদারিত্বের সমৃদ্ধ সম্ভাবনা, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং জাতীয় সুরক্ষায় ভারতের প্রাপ্তি ঘটাবে এই সফর।
মোদীর কথায়, আমেরিকা আমাদের জাতীয় উন্নয়নের জন্য এক গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠবে এই সফরে। আমরা একসঙ্গে কাজ করে আরও শান্তিপূর্ণ, স্থিতিশীল, সুরক্ষিত, টেকসই এবং সমৃদ্ধ বিশ্ব গড়তে পারব বলে বিশ্বাস। এই সফরের তিনটি দিক থাকছে। এক, মার্কিন যুক্তরাষ্ট্রে হিউস্টনে একটি দ্বিপাক্ষিক বৈঠক, জাতিসংঘে বহুপাক্ষিক ব্যস্ততা, মার্কিন রাজনৈতিক নেতৃত্বের সাথে বৈঠক এবং নিউইয়র্কের দ্বিপক্ষীয় বৈঠক।












Click it and Unblock the Notifications