ভোটের দামামা বেজে গেল, ১৪ সেপ্টেম্বর থেকে প্রচার শুরু করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ভোটের দামামা বেজে গেল, ১৪ সেপ্টেম্বর থেকে প্রচার শুরু করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

২০২২ সােল বিধানসভা ভোট উত্তর প্রদেশে। হাতে মাত্র আর কয়েকটা মাস। ২০২৪-র লোকসভা ভোটের আগে বড় পরীক্ষা বিজেপির। তাই আর সময় নষ্ট না করে সেপ্টেম্বর থেকেই উত্তর প্রদেশে প্রচারে ঝাঁপাচ্ছেন মোদী। নবরাত্রি শুরুর আগে থেকেই উত্তরপ্রদেশের প্রচারের ময়দানে দেখা যাবে তাঁকে। জানা গিয়েছে ১৪ সেপ্টেম্বর থেকে উত্তর প্রদেশে প্রচার শুরু করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

 উত্তর প্রদেশে ভোট

উত্তর প্রদেশে ভোট

২০২৪-র লোকসভা ভোটের আগে একটা বড় টার্গেট বিজেপির। উত্তর প্রদেশের ভোটেই মোটের উপর অ্যাসিড টেস্ট হতে চলেছে মোদী-শাহের। ২০২১ সালের ৫ রাজ্যের বিধানসভা ভোটে তেমন আশাজনক ফল মেলেনি বিজেপির। বাংলায় বিজেপির হার সবচেয়ে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। তামিলনাড়ুতেও সরকার গড়েছে অবিজেপি দল ডিএমকে। কাজেই খুব একটা ভাল ছিল না২০২১-র পাঁচ রাজ্যের ভোটের ফলাফল। এবার কাই ২০২২-র উত্তর প্রদেশ ভোট বড় চ্যালেঞ্জ বিজেপির কাছে। আগে থেকেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছেন শাহ-মোদীরা।

প্রচারে মোদী

প্রচারে মোদী

আর সময় নষ্ট করলে চলবে না ২০২১-র ৮মাস পার হয়ে গিয়েছে। ৯ মাস শুরু হয়ে গিয়েছে। আর মাত্র কয়েক মাস আছে হাতে। তাই আর দেরি না করে ভোটের প্রচারে ঝাঁপিেয় পড়তে চাইছে বিজেপি। জানা গিয়েছে সেপ্টেম্বেরের ১৪ তারিখ থেকেই প্রচারে ঝাঁপাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৪ সেপ্টেম্বর আলিগড়ে রাজা মহেন্দ্র সিং স্টেট বিশ্ববিদ্যালয়ে ভিত্তি প্রস্তর স্থাপনের অনুষ্ঠানে যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠান থেকেই উত্তর প্রদেশের ভোটের প্রচারের সূচনা করবেন তিনি। কারণ এইদিন আলিগড়ে একটি রাজনৈতিক সভা করারও কথা রয়েছে তাঁর।
তারপরে আবার ২৬ সেপ্টেম্বর তিনি লখনই যাবেন একটি অনুষ্ঠানে যোগ দিতে। তারপরে আবার নভেম্বর মাসে দীপাবলীতে এবার অযোধ্যায় থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী মোদীর। কাজই সেপ্টেম্বর থেকেই উত্তর প্রদেশকে কেন্দ্র করে নিজের কর্মসূচি সাজিয়ে ফেলেছেন প্রধানমন্ত্রী মোদী। প্রসঙ্গত উল্লেখ্য উত্তর প্রদেশের বারাণসী থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন প্রধানমন্ত্রী। কাজেই রাজ্যের সাংসদ হিসেবে বিধানসভা ভোটে একটু বেশি নজরই তিনি দেবেন।

ভোটের প্রস্তুতি বিজেপি

ভোটের প্রস্তুতি বিজেপি

উত্তর প্রদেশ বিজেপি ইতিমধ্যেই ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। একা যোগীর জনপ্রিয়তায় ভর করে যে এবারে ভোটে জেতা যাবে না সেটা আগে থেকেই আঁচ করে ফেলেছে তারা। কারণ মুখ্যমন্ত্রী হিসেবে যোগীর জনপ্রিয়তায় বেশ ভালই ভাঁটা পড়েছে। ইতিমধ্যেই বিজেপি উত্তর প্রদেশের নির্বাচনী ইনচার্জের নাম ঘোষণা করেছে। উত্তর প্রদেশে বিজেপির ইনচার্জ হচ্ছেন ধর্মেন্দ্র প্রধান। এছাড়া অনুরাগ ঠাকুর, সরজ পান্ডে, অর্জুন রাম মেঘাওয়াল থাকছেন কো ইলেকশন ইনচার্জ পদে।

প্রার্থী তালিকা চূড়ান্ত কংগ্রেসের

প্রার্থী তালিকা চূড়ান্ত কংগ্রেসের

এরই মধ্যে আবার প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলেছে কংগ্রেস। ৪০ জনের নাম প্রার্থী তালিকায় চূড়ান্ত করা হয়েছে। ২০১৭ সালে ভোটে যাঁরা কম ভোটে বিজেপির কাছে হেরেছিলেন তাঁদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। তবে কংগ্রেস জানিয়ে দিয়েছে সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টি সঙ্গে জোট গড়ে তারা লড়বেন না। তবে ছোট ছোট দলের সঙ্গে কংগ্রেস হাত মেলাতে প্রস্তুত। ইতিমধ্যেই আবার বিএসপিও একক লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+