বিজেপির ৪০ তম প্রতিষ্ঠা দিবস! ভিডিও বার্তায় নেতা, কর্মীদের উদ্দেশে ৫ নির্দেশ মোদীর

বিজেপির ৪০ তম প্রতিষ্ঠা দিবস! ভিডিও বার্তায় নেতা, কর্মীদের উদ্দেশে ৫ নির্দেশ মোদীর

সোমবার বিজেপির ৪০ তম প্রতিষ্ঠা দিবস। এমনই দিনে প্রধানমন্ত্রী বিজেপি নেতা কর্মীদের উদ্দেশে ভিডিও বার্তা দেন। তিনি বলেন করোনায় সংকটের মুখে মানবজাতি। তিনি আরও বলেন করোনার বিরুদ্ধে লড়াইয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে ভারত। পাশাপাশি তিনি বর্তমান পরিস্থিতিতে বিজেপি নেতা কর্মীদের উদ্দেশে ৫ নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, সব বিজেপি কর্মীর সামনে মানব সেবার সুযোগ তৈরি হয়েছে।

অবিরত সেবা অভিযান

অবিরত সেবা অভিযান

বিজেপির ৪০ তম প্রতিষ্ঠা দিবসে মোদী বলেন, বিজেপির নেতা কর্মীরা গবির মানুষদের পাশে রয়েছেন। ভবিষ্যতেও থাকতে হবে। গরিবদের রেশনের জন্য অবিরত সেবা অভিযান চালানোর ডাক দিয়েছেন তিনি।

 ৫ জনকে মুখ ঢাকার কাপড় বিতরণ করতে হবে

৫ জনকে মুখ ঢাকার কাপড় বিতরণ করতে হবে

বাইরে বেরোলে ফেস কভার দেওয়ার চেষ্টা করতে হবে। তবে তাতে কোনও বাধ্যবাধকতা নেই। তবে যাঁরা গ্রামে যাচ্ছেন, কিংবা ত্রাণে অংশ নিচ্ছেন তাঁদের ফেস কভার অবশ্যই নিতে হবে। পাশাপাশি অন্তত ৫ জনকে মুখ ঢাকার জন্য কাপড় বিতরণ করতে হবে বলেও জানিয়েছেন।

ধন্যবাদ পত্র তৈরি করতে হবে

ধন্যবাদ পত্র তৈরি করতে হবে

বিজেপি কর্মীদের ধন্যবাদ পত্র তৈরি করতে হবে। তাতে সাধারণ মানুষের স্বাক্ষর লাগবে। তিনি বলেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে যাঁরা সামিল হয়েছেন, তাঁদের ধন্যবাদ জ্ঞাপন করে মনোবল বাড়াতে হবে।

আরোগ্য সেতু অ্যাপ

আরোগ্য সেতু অ্যাপ

একদিকে বিজেপির নেতা ও কর্মীদের যেমন করোনার মোকাবিলায় আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করতে হবে, ঠিক তেমনই অন্তত ৪০ জনের মোবাইলে তা ডাউনলোড করার ব্যাপারে সাহায্য করতে হবে।

পিএম কেয়ার ফান্ডে টাকা দিতে আহ্বান

পিএম কেয়ার ফান্ডে টাকা দিতে আহ্বান

একদিনে বিজেপি নেতা কর্মীরা যেমন করোনা মোকাবিলায় গঠিত পিএম কেয়ার ফান্ডে অর্থ সাহায্য করবেন, ঠিক তেমনই অন্তত ৪০ জনকে বলতে হবে, তাঁরা যেন পিএম কেয়ার ফান্ডে টাকা দান করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+