কৃষি ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগের পক্ষে সওয়াল! প্রতিবাদী কৃষকদের কোন বার্তা মোদীর
যতটা বেসরকারি বিনিয়োগ দরকার ছিল তা কৃষুক্ষেত্রে হয়নি। এদিন কৃষি আইনের স্বপক্ষে এমনই সাফাই গান গাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্রর মোদী। এদিন ফিকির বার্ষিক সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী মোদী। ফিকির বার্ষিক এক্সপোর উদ্বোধন করে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী কৃষি আইনের ইস্যুটি নিয়ে বেশ কিছুক্ষণ বক্তব্য রাখেন। এদিন প্রধানমন্ত্রী নিজের ভাষণে দাবি করেন যে নয়া কৃষি আইনের মাধ্যে কৃষি ক্ষেত্র এবং অন্যান্য ক্ষেত্রের মধ্যে বিভেদ দূর হবে।

কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যে, 'কয়েক মাস আগে কেন্দ্রীয় সরকারের যে নতুন আইনগুলি এনেছে, সেই আইন অনুসারে কৃষিকাজ ও সংশ্লিষ্ট খাতের সঙ্গে অন্যান্য ক্ষেত্রের মধ্যে থাকা দূরত্ব অনেকটাই মিটে যাবে। কৃষি খাতে বর্তমানে যেসব বাধা রয়েছে, তা নিরসনে সহায়তা করবে নয়া কৃষি আইন। কৃষকদের জন্য নতুন প্রযুক্তিগত অগ্রগতির দরজা খুলে যাবে। এর ফলে কৃষি খাতে আরও বেশি বিনিয়োগ আসবে। এর থেকে উপার্জনকারীদের জন্য নতুন বাজার তৈরি হবে।'

ডিজিটাল প্ল্যাটফর্মে বিক্রি করা যাবে কৃষি পণ্য
প্রধানমন্ত্রী কৃষি আইন নিয়ে আরও বলেন, 'আজ, ভারতের কৃষকরা তাদের কৃষি পণ্যগুলি মন্ডিতে তো বিক্রি করতে পারবেনই, পাশাপাশি বাইরের বাজারেও তাঁরা নিজেদের পণ্য বিক্রি করতে পারবেন। কৃষকরা তাদের পণ্যও ডিজিটাল প্ল্যাটফর্মে বিক্রি করতে পারবেন। আমরা কৃষকদের আয় বৃদ্ধি এবং তাঁদের আরও সমৃদ্ধ করতে এই সমস্ত উদ্যোগ গ্রহণ করেছি।'

কৃষি আইনের বিরোধিতায় শীর্ষ আদালতে কৃষকরা
এদিকে ইতিমধ্যেই কেন্দ্রের তিনটি নয়া কৃষি আইনের বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে হল ভারতীয় কিষান সংগঠন। শীর্ষ আদালতে কৃষকরা জানিয়েছেন, নয়া কৃষি আইনের কারণে লোভী পুঁজিপতিদের সামনে দুর্বল হয়ে পড়বেন তাঁরা। আইনগুলিতে আদালতের হস্তক্ষেপের আবেদন করা হয়েছে। বলা হয়েছে, এই আইন কৃষিকে বাণিজ্য়িকীকরণ করে দেবে।

মামলাকারী কৃষকদের অভিযোগ
মামলাকারীদের অভিযোগ, এই আইন সম্পূর্ণভাবে কারও সঙ্গে আলোচনা না করেই পাশ করানো হয়েছে। এমনকী এই আইনে কৃষকদের আর্থিক দিকটিকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, একাধিক কৃষক সংগঠনের তরফে প্রতিনিধি সরকারের সঙ্গে কথা বলেছেন। তবে, সরকার তাঁদের সঙ্গে সমঝোতা করতে রাজি নয়।












Click it and Unblock the Notifications