কৃষি আইনের বিরোধিতায় বেকায়দায় কংগ্রেস, মনমোহনকে সামনে রেখে খোঁচা প্রধানমন্ত্রী মোদীর

কৃষি আইনের বিরোধিতায় বেকায়দায় কংগ্রেস, মনমোহনে সামনে রেখে খোঁচা প্রধানমন্ত্রী মোদীর

কৃষি আইন নিয়ে বারবার সরব হয়েছে কংগ্রেস। কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে রাস্তায় নেমেছেন রাহুলরা। বাজেট অধিবেশনের জবাবী ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাল্টা কংগ্রেসকে আক্রমণ করতে মনমোহন সিংয়ের নাম করেন। মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীনই কৃষি আইনে বদল আনার কথা বলেছিলেন বলে দাবি করেছেন মোদী। কংগ্রেস যা পারেনি সেটা করে দেখিয়েছে বিজেপি সরকার। এর জন্য কংগ্রেসের কৃতজ্ঞ থাকা উচিট বলে খোঁচা দিয়েছেন মোদী।

কংগ্রেসকে আক্রমণ

কংগ্রেসকে আক্রমণ

রাজ্যসভায় ভাষণ দিতে গিয়ে কংগ্রেসকে এক প্রকার তুলোধনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরাসরি কৃষকদের আন্দোলনকে ভুল পথে চালনা করছে কংগ্রেস অভিযোগ করেছেন মোদী। তিনি অভিযোগ করেছেন বিরোধীরা কৃষক আন্দোলনকে কেন সমর্থন করছেন তার কোনও ব্যাখ্যা তাঁরা দিতে পারছেন না কেবল মাত্র বিরোধিতার জন্য বিরোধিতা করছেন তাঁরা। এতে আখেরে রাজনৈতিল লাভ কোড়াচ্ছেন তাঁরা। কিন্তু কৃষকদের কোনও লাভ হচ্ছে না।

 মনমোহনকে সামনে রেখে খোঁচা

মনমোহনকে সামনে রেখে খোঁচা

রাজ্যসভায় এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নাম করে কংগ্রেসকে কৃষি আইন নিয়ে খোঁচা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দাবি করেছেন মনমোহন িসং প্রধানমন্ত্রী থাকা কালীন কৃষি আইনে সংস্কার আনতে চেয়েছিলেন। সেটা এখন মোদী সরকার করে দেখাচ্ছে। এর জন্য কৃতজ্ঞ থাকা উচিত কংগ্রেসের। কিন্তু সেটা না করে কেবল মাত্র বিরোধিতার জন্য বিরোধিতা করছেন তাঁরা।

ছোট কৃষকদের কথা ভেবেই সিদ্ধান্ত

ছোট কৃষকদের কথা ভেবেই সিদ্ধান্ত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সংসদে দাবি করেছেন ছোট কৃষকদের কথা ভেবেই মোদী সরকার কৃষি আইনে পরিবর্তন এনেছে। দেশের ৩৩ শতাংশ কৃষক ক্ষুদ্রচাষী। ২ বিঘের কম জমি রয়েছে তাঁদের হাতে। তাঁদের আত্মনির্ভর করে তুলতেই এই কৃষি আইন জরুরি ছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। দেশের ১২ কোটি কৃষক আগে একাধিক সুবিধা থেকে বঞ্চিত ছিল। কৃষি ঋণ মকুবের সুবিধা তাঁরা পান না। তাঁদের শস্য বিমার আওতায় আনা হয়েছে।

 শান্তিপূর্ণ আলোচনার প্রস্তাব

শান্তিপূর্ণ আলোচনার প্রস্তাব

এদিন রাজ্যসভায় জবাবী ভাষণে আবারও কৃষকদের শান্তিপূর্ণ আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন আন্দোলন থেকে প্রবীণ বৃদ্ধদের বাইরে রাখুন।তাঁরা বাড়ি ফিরে যান। আলোচনা চলছে চলবে। সরকার মুক্ত মনে কৃষকদের কথা শুনতে প্রস্তুত বলে রাজ্যসভা থেকে আবারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+