'জাতীয় সঙ্গীতকে টুকরো টুকরো করেছে'! কংগ্রেস এবং জওহরলাল নেহেরুকে তোপ প্রধানমন্ত্রী মোদীর, কী কী বললেন তিনি?
আজ দুপুর ১২টার একটু পরে 'বন্দে মাতরম' নিয়ে লোকসভায় আলোচনা শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানেই 'বন্দে মাতরম' নিয়ে আলোচনায় ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেস এবং জওহরলাল নেহেরুর উপর আক্রমণ করেন। তিনি অভিযোগ করে বলেন, কংগ্রেস 'বন্দে মাতরম' নিয়ে আপস করেছে এবং গানের গুরুত্বপূর্ণ অংশ বাদ দিয়েছে।

ওই বাদ পড়া অংশটি লোকসভায় পাঠ করেন মোদী। তিনি বলেন, "কংগ্রেস বন্দে মাতরমকে এখনও অপমান করছে।" মোদির কথায়, প্রথমে বন্দে মাতরমকে ভাঙা হয়েছে এবং তার পরেই ভারত ভাঙা হয়েছে। কংগ্রেস জাতীয় সঙ্গীতকে টুকরো টুকরো করেছে।
সংসদে "লজ্জা, লজ্জা" স্লোগান উঠলে, প্রধানমন্ত্রী মোদী বলেন, গত শতাব্দীতে কিছু শক্তি বন্দে মাতরমের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। আমাদের কর্তব্য, পরবর্তী প্রজন্মকে জানানো যে কারা এই কাজ করেছিল।
তিনি জানান, "১৯৩৭ সালে মোহাম্মদ আলী জিন্নাহ (Muhammad Ali Jinnah)-র নেতৃত্বে স্বাধীনতার আগের মুসলিম লীগ 'বন্দে মাতরম'-এর বিরুদ্ধে অভিযান চালিয়েছিল। কিন্তু কংগ্রেস এবং নেহেরু তাদের বিরোধিতা তো করলেনই না, বরং উল্টে বন্দে মাতরমের বিরুদ্ধে তদন্ত শুরু করলেন।"
লোকসভায় তিনি বলেন, "জওহরলাল নেহরু নেতাজি সুভাষচন্দ্র বসুকে একটি চিঠি দিয়েছিলেন। সেই চিঠিতে বলা হয়েছিল যে বন্দে মাতরম মুসলিমদের প্ররোচিত করতে পারে। নেহেরু সেই চিঠিতে আরও জানিয়েছিলেন যে তাঁরা গানটির ব্যবহার ও বঙ্কিমচন্দ্রের লিখিত বাংলা সংস্করণ নিয়ে পুনর্বিবেচনা করবেন।"
এরপর প্রধানমন্ত্রী জরুরি অবস্থার প্রসঙ্গ টেনে এনে কংগ্রেসের সমালোচনা করে বলেন, "জাতীয় সঙ্গীত ১০০ বছরে পা দেওয়ার পরেই সংবিধানের শ্বাসরোধ হয়ে গেছিল। যখন বন্দে মাতরম ৫০ বছর পূর্ণ করে, তখন ভারত ব্রিটিশ শাসনের অধীনে ছিল। আর যখন এই গানটির বয়স ১০০ বছরে পৌঁছায়, তখন দেশ জরুরি অবস্থার অন্ধকারে নিমজ্জিত। সেই সময়ে দেশপ্রেমিকরা কারাবন্দি গিয়েছিলেন। যে গান আমাদের স্বাধীনতার লড়াইকে অনুপ্রাণিত করেছে, সেই গানটির শতবর্ষে ভারত এক কালো অধ্যায়ের সাক্ষী ছিল।"
শেষে প্রধানমন্ত্রী বলেন যে, "বন্দে মাতরমের ১৫০ বছর আমাদের জন্য খুবিই গর্বের একটি মুহূর্ত। ১৯৪৭ সালে এই গানই আমাদের স্বাধীনতা অর্জনের পথে অনুপ্রাণিত করেছিল।"
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications